তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ০৯:৫১ এএম
আপডেট : ০৭ জুলাই ২০২৫, ০৯:৫২ এএম
অনলাইন সংস্করণ

আবারও ভোলায় ধর্ষণকাণ্ড, অভিযোগ বিএনপির ২ কর্মীর বিরুদ্ধে

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ভোলার তজুমদ্দিন উপজেলায় আবারও এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির দুই কর্মীর বিরুদ্ধে। রোববার (৬ জুলাই) অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা করেছেন ভুক্তভোগী নারী।

তজুমদ্দিন থানার ওসি মো. মহব্বত আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএনপির দুই কর্মী হলেন চাঁচড়া ইউনিয়নের সদ্য বহিষ্কৃত সাধারণ সম্পাদক ইব্রাহিম হাওলাদারের অনুসারী রাসেল ও গিয়াস উদ্দিন।

ভুক্তভোগী নারী বলেন, ঘটনার সময় আমার মা নানার বাড়ি ছিলেন। আমার ছেলেকে নিয়ে ঘরে ছিলাম। রাতে আমি বাথরুমে গেলে বের হওয়ার সময় রাসেল এবং গিয়াস উদ্দিন আমার মুখ চেপে ধরে। এরপর গিয়াস উদ্দিন আমাকে নির্যাতন (ধর্ষণ) করছে আর রাসেল সামনে থেকে ভিডিও করে। পরে রাসেল আমাকে নির্যাতন করতে চাইলে আমি ঝাপটা মেরে তাদেরকে সরিয়ে ঘরে চলে যাই।

তিনি আরও বলেন, আমি মান-সম্মানের দিকে তাকিয়ে কাউকে কিছু বলি নাই। কিন্তু এরপর আমি রাস্তাঘাটে বের হলে রাসেল আর গিয়াস উদ্দিন আকার ইঙ্গিতে বলে তুই আমাদের সঙ্গে হাত না রাখলে তোর ভাইকে আমরা গাঁজা দিয়ে পুলিশে ধরিয়ে দেব। তোকে মেরে ফেলব। তোর এ ছবি ফেসবুকে ছেড়ে দেব। আমাকে খুব বিরক্ত করছে। আমাকে মেরে ফেলবে বলে হুমকি দিচ্ছে। আমি এখন কী করব? আমি বিচার চাই।

স্থানীয়রা জানান, গত কয়েকদিনের ঘটনাপ্রবাহে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিলম্ব হলে এ ধরনের ঘটনা আরও বাড়তে পারে।

এ বিষয়ে অভিযুক্ত মো. গিয়াস উদ্দিন ও মো. রাসেলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদেরকে পাওয়া যায়নি।

তজুমদ্দিন থানার ওসি মো. মহব্বত খান বলেন, এ ঘটনায় ভুক্তভোগী মামলা করেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করা হবে।

এর আগে গত ২৮ জুন রাত থেকে ২৯ জুন দুপুরের মধ্যে তজুমদ্দিনের চাঁদপুর ইউনিয়নের মাওলানাকান্দি এলাকায় বিএনপির অঙ্গসংগঠন শ্রমিকদল ও ছাত্রদলের নেতাকর্মীদের দ্বারা এক নারী ধর্ষণের শিকার হন। ৩০ জুন সেই ঘটনায় ভিকটিমের স্বামী তজুমদ্দিন থানায় মামলা করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লির হোটেলে আগুন : মৃত্যুপথযাত্রী বাবাকে দেখতে এসে পুড়ে মরলেন ৮ স্বজন

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

১০

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

১১

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

১২

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১৩

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

১৪

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১৮

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১৯

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

২০
X