যশোর প্রতিনিধি
প্রকাশ : ০৮ জুলাই ২০২৫, ০১:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

যশোরে ইমামবাড়াতে চুরি, খোয়া গেছে দেড়শ বছরের পাঞ্জা

মুড়লি ইমামবাড়া। ছবি : সংগৃহীত
মুড়লি ইমামবাড়া। ছবি : সংগৃহীত

২৫০ বছরের পুরাকীর্তির ভবন হাজী মুহাম্মদ মহসিনের স্মৃতিস্মারক যশোরের মুড়লি ইমামবাড়াতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরেরা শিয়া সম্প্রদায়ের মহররমে ব্যবহৃত শত বছরের মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে।

এই ঘটনায় সোমবার (৭ জুলাই) ইমামবাড়া কার্যকরী পরিচালনা পরিষদের সম্পাদক সিরাজুল ইসলাম কোতোয়ালি মডেল থানায় একটি অভিযোগ দিয়েছেন।

এর আগে, গত রোববার (৭ জুলাই) রাতে ইমামবাড়া প্রধান ফটকের তালা ভেঙে চুরির এ ঘটনা ঘটে।

লিখিত অভিযোগে জানা গেছে, দানবীর হাজী মুহাম্মদ মহসিনের সৎবোন মন্নুজান খানম তার জমিদারির আমলে (১৭৬৪-১৮০৩ খ্রিস্টাব্দে) ইমামবাড়া নির্মাণ করেন। ২৫০ বছরের প্রাচীন ঐতিহাসিক স্থাপনাটি বর্তমানে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে সংরক্ষিত পুরাকীর্তি। শহরের মুড়লিতে অবস্থিত এটি এখন শিয়া সম্প্রদায়ের প্রার্থনার স্থান হিসেবে ব্যবহৃত হয়। রোববার রাতে মহররম অনুষ্ঠান শেষে করে তারা বাড়িটি বন্ধ করে চলে যান। পরে সকালে এসে দেখেন প্রধান ফটকের তালা ভাঙা। ভেতরে থাকা দেড়শ বছরের পুরোনো দুটি ছয় ভরির পাঞ্জাসহ বিভিন্ন পুরাকীর্তির জিনিস, চেয়ার, ফ্যান, এমপ্লিফায়ার, স্পিকার চুরি হয়েছে।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, এর আগেও ইমামবাড়াতে চুরির ঘটনা ঘটেছে। তারপরও প্রত্নতত্ত্ব বিভাগ থেকে সিসি ক্যামেরা স্থাপন ও নাইটগার্ডের ব্যবস্থা করেনি। ইমামবাড়াতে সন্ধ্যা নামলে বহিরাগতদের উৎপাত বৃদ্ধি পায়। বিভিন্ন সময়ে প্রশাসনকে জানালেও ব্যবস্থা নেওয়া হয়নি।

এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ওসি আবুল হাসনাত বলেন, অভিযোগ পেয়েছি। পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১০

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১১

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১২

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৩

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৪

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৫

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৬

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৭

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৮

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৯

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

২০
X