কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ০৮ জুলাই ২০২৫, ০৪:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

আবরার ফাহাদের দেখানো পথে এনসিপি রাজনীতি করছে : নাহিদ

নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত
নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত

আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বুয়েটের মেধাবী শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদ বাংলাদেশের স্বার্থে কথা বলেছিলেন বলে ভারতের মদদপুষ্ট নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সারারাত নির্মম নির্যাতন করে তাকে হত্যা করেছে।

তিনি বলেন, আবরার ফাহাদ যে পথ দেখিয়ে গেছেন, ভারতের আধিপত্যবিরোধী পথ, আগ্রাসনবিরোধী পথ, সেই পথ ধরেই জাতীয় নাগরিক পার্টি রাজনীতি করছে। সেই পথ ধরেই জুলাই অভ্যুত্থান সংঘটিত হয়েছিল।

বুধবার (৮ জুলাই) কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙা গ্রামে বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে পরিবারের সঙ্গে মতবিনিময় শেষে এ কথা বলেন তিনি।

দেশ গড়তে জুলাই পদযাত্রায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি এখন কুষ্টিয়ায়। পদযাত্রায় কুষ্টিয়ার জেলা উপজেলার এনসিপির দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ বরণ করে নিচ্ছেন তাদের।

নাহিদ ইসলাম বলেন, আমরা বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারা দেশে আন্দোলন গড়ে তুলেছিলাম। সেই আন্দোলন ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে মাইলফলক ছিল। আমরা ফাহাদের মৃত্যু এবং এর প্রতিবাদে যে আন্দোলন তা দেশের রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছিল। ভারতের আধিপত্যবিরোধী যে লড়াইটা নতুন করে শুরু হয়েছিল সেটা ওই আন্দোলন থেকেই। ’২৪-এর ফ্যাসিবাদ পতনের যে আন্দোলন সেখানের যে স্লোগান ছিল ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’ এ স্লোগান। সেই প্রতিবাদ মিছিল থেকে নেওয়া।

তিনি আরও বলেন, আবরার ফাহাদ থেকে আবু সাঈদ আমরা সকল শহীদদের স্মরণ করি। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে গত ১৬ বছরে যতজন গুম খুন ও নির্যাতনের শিকার হয়েছে আমরা সে সকল নির্যাতিত মানুষকে ধারণ করি। দেশ গড়তে জুলাই পদযাত্রায় আমরা সে সকল নির্যাতিতদের আকাঙ্ক্ষা প্রতিষ্ঠা করতে চাই।

এ সময় আবরার ফাহাদের বাবা বরকতুল্লাহ বলেন, জুলাই অভ্যুত্থানে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন আমি তাদের মাগফিরাত কামনা করি এবং যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করছি। আমরা ফাহাদের হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত ছিল তাদের দ্রুত রায় কার্যকর করতে হবে।

এ সময় তিনি এলাকাবাসীর জন্য কয়া খেয়াঘাট থেকে ঘোড়ারঘাট পর্যন্ত পদ্মা নদীর ওপর একটি ব্রিজ নির্মাণের জন্য এনসিপি নেতাদের কাছে আবেদন করেন।

পরে উপজেলার আলাউদ্দিন নগর মোড়ে পদযাত্রা শেষে কুষ্টিয়া শহরের বড়বাজার থেকে পাঁচরাস্তা মোড়ে পথসভা করে এনসিপির নেতারা। এ সময় দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্যসচিব মাহিন সরকার ও সংগঠনটির যুব সংগঠক দ্রুতী আরণ্য চৌধুরীসহ দলীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

কালবেলা/এসআই/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১০

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১১

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১২

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৩

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৪

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৫

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৬

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৭

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৮

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৯

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

২০
X