সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫, ০৭:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

সরকারি জমি উচ্ছেদের নোটিশ দিতে গিয়ে হামলার শিকার ভূমি কর্মকর্তা

সরকারি জমি উচ্ছেদের নোটিশ দিতে গিয়ে হামলার শিকার ভূমি কর্মকর্তা হাসপাতালে। ছবি : কালবেলা
সরকারি জমি উচ্ছেদের নোটিশ দিতে গিয়ে হামলার শিকার ভূমি কর্মকর্তা হাসপাতালে। ছবি : কালবেলা

সাভারে সরকারি খাসজমি দখলমুক্ত করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন ভূমি অফিসের কর্মকর্তারা। হামলায় গুরুতর আহত হয়েছেন সাভার উপজেলার ফুলবাড়িয়া তহশিলের ভূমি সহকারী কর্মকর্তা জাহাঙ্গীর আলম। তাকে আশঙ্কাজনক অবস্থায় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী কমিশনার (ভূমি) জহিরুল ইসলাম।

বুধবার (০৯ জুলাই) দুপুরে সাভারের শ্যামলাসি কলাতিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত জাহাঙ্গীর আলম সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বিনুটিয়া গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ভূমি অফিস সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই এলাকার একটি প্রভাবশালী মহল সরকারি খাসজমি জবরদখল করে ভোগদখল করে আসছিল। জমি উচ্ছেদে নোটিশ দিতে সাভার ভূমি অফিসের সাত সদস্যের একটি দল ঘটনাস্থলে গেলে হঠাৎ করে সংঘবদ্ধভাবে ‘মব’ তৈরি করে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ সময় অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও জাহাঙ্গীর আলমকে দুর্বৃত্তরা ধরে ফেলে। পরে ভূমি কর্মকর্তার মাথায় ইট দিয়ে আঘাত এবং বেধড়ক মারধর করা হয়। একপর্যায়ে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত এনাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।

এ বিষয়ে চিকিৎসক ডা. মিরাজুর রেহান পাভেল জানান, জাহাঙ্গীর আলমের মাথায় গুরুতর জখম হয়েছে। তাকে নিউরো আইসিইউতে ভর্তি করে জরুরি সিটি স্ক্যান করা হয়েছে।

এ ঘটনায় সরকারি কর্মকর্তাদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সহকর্মীরা। এদিকে, সাভার মডেল থানায় মামলার প্রস্তুতি চললেও এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, সরকারি কাজে বাধাদান ও হামলার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ে

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

চরিত্র হনন: এক নীরব ঘাতক

সব ডেথ রেফারেন্সই দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন: আইনমন্ত্রী

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে

অঝোরে কাঁদছিলেন রামিসার বাবা, চোখ বন্ধ রেখেছিলেন স্বপ্না

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

রামিসা হত্যা মামলা / রায়ের সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

১০

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

১১

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

১২

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

১৩

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

১৪

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

১৫

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

১৬

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

১৭

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

১৮

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

১৯

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

২০
X