চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি (অনলাইন)
প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ১০:০৩ এএম
অনলাইন সংস্করণ

মাকে মারধর করায় গণপিটুনিতে যুবক নিহত

নিহতের মরদেহ উদ্ধার করে জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ছবি : সংগৃহীত
নিহতের মরদেহ উদ্ধার করে জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ছবি : সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় নেশার টাকার জন্য নিজের মাকে মারধরের ঘটনায় এলাকাবাসীর গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (৯ জুলাই) রাতে চাঁপাইনবাবগঞ্জের রামচন্দ্রপুর হাট বাঘাইরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাবু সদর উপজেলার রামচন্দ্রপুর বগিপাড়ার মোহাম্মদ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাবু দীর্ঘদিন ধরে মাদকের সঙ্গে জড়িত। প্রায়ই টাকার জন্য তার মাকে মারধর করত। নেশার টাকা না দেওয়ায় সকালে মাকে মারধর করে বাড়ি থেকে বের হয়ে যায়। রাতে বাড়ি ফিরলে তার বাবাসহ এলাকার মানুষ মিলে তাকে মারধর শুরু করেন। এতে গণপিটুনিতে মারা যান বাবু।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মতিউর রহমান বলেন, নিহত বাবু সকালে তার মাকে মেরে বাড়ি থেকে বের হয় আসে। পরে রাত সাড়ে ৮টার দিকে বাবাসহ কয়েকজন মিলে তাকে মারধর করে। একপর্যায়ে বাবু ঘটনাস্থলে মারা যায়।

তিনি আরও বলেন, বাবু দীর্ঘদিন ধরে মাদকসেবনে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। নিহতের মরদেহ উদ্ধার করে জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মেসি এবার বিশ্বকাপ জিততে পারবে না’

ফরিদপুরে উপজেলা যুবলীগ সভাপতি গ্রেপ্তার

একসঙ্গে কতটা লিচু খেলে বিপদ হতে পারে? যা বলছেন বিশেষজ্ঞ

‘স্বাস্থ্যসেবার আজ ও আগামী’ শীর্ষক সভা অনুষ্ঠিত

হাসপাতালের লাইসেন্স বাতিলে ‘আমার ফাঁসি হয়েছে’: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

সর্বকালের সবচেয়ে ‘সমালোচিত’ বিশ্বকাপের সাক্ষী হচ্ছে বিশ্ব?

এভারেস্টজয়ী নুরুননাহারকে পূবালী ব্যাংকের সংবর্ধনা

সাংবাদিকদের প্রতি ইসলামী আন্দোলনের বিশেষ আহ্বান

তদন্তে মিলল জামায়াত নেতার চাঁদাবাজির অভিযোগ

আবারও ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

১০

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও ইউনিলিভারের যৌথ উদ্যোগে করপোরেট সেশন

১১

শিক্ষক, গবেষক তৈরির লক্ষ্যে ড্যাফোডিলে টিএএফ ও অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামের আবেদন শুরু

১২

কোটি টাকা নিয়ে ঘোরার অভিযোগ / মন্ত্রী সাহেবকে জিজ্ঞেস করেন ‘প্রুফটা দেখাতে’: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

১৩

ইসলামী ব্যাংকের জন্য নিরপেক্ষ বোর্ড গঠনের প্রচেষ্টা চলছে : নতুন প্রশাসক

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তির বিরুদ্ধে তেহরানে বিক্ষোভ

১৫

ঘুরে দাঁড়াবে ব্রাজিল বিশ্বাস কাকার

১৬

শরীর খারাপে কতটা নিখুঁত প্রেসক্রিপশন দেয় এআই? গবেষণায় যা দেখা গেল

১৭

সন্তান জন্মের হার কমার নেপথ্যে কি স্মার্টফোন দায়ী? গবেষণায় চাঞ্চল্যকর দাবি

১৮

বিদেশি মুদ্রা উদ্ধারের মামলায় ফরাসি নাগরিক ডেলন রিমান্ডে

১৯

‘মরার আগে যদি দেখে যাইতে পারতাম’ / ৫৫ বছর ধরে শরীরে পাকবাহিনীর বুলেট বহন করছেন রশিদা

২০
X