পীরগাছা (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ০৯:৩০ এএম
আপডেট : ১০ জুলাই ২০২৫, ১২:০৬ পিএম
অনলাইন সংস্করণ

বিয়েবাড়ি থেকে ফেরার পথে পুকুরে বাস, নিহত ৩

পুকুরে পড়ে আছে দুর্ঘটনাকবলিত বাসটি। ছবি : কালবেলা
পুকুরে পড়ে আছে দুর্ঘটনাকবলিত বাসটি। ছবি : কালবেলা

রংপুরের পীরগাছায় বৌভাতের দাওয়াত খেয়ে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস পুকুরে উল্টে পড়ে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।

বুধবার (৯ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে রংপুর-গাইবান্ধা আঞ্চলিক মহাসড়কের পীরগাছার বেলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত নিহতদের নামপরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, রংপুর সিটি করপোরেশনের নজিরেরহাট এলাকা থেকে ৫০-৬০ জন গাইবান্ধার সুন্দরগঞ্জে একটি বিয়েবাড়িতে বৌভাত অনুষ্ঠানে বাসে করে গিয়েছিলেন। সেখানে দাওয়াত খেয়ে ফেরার পথে পীরগাছা-সুন্দরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দেউতি বেলতলা বাজারে জব্বারের দোকানসংলগ্ন এলাকায় পৌঁছলে একটি বাসকে সাইড দিতে গিয়ে রাস্তার ভাঙা অংশে পড়ে। ওই অংশের নিচে নরম বালুর স্তর থাকায় সামনের বাঁ চাকা দেবে গিয়ে বাসটি পুকুরে উল্টে যায়।

পীরগাছা ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। স্থানীয়দের সহায়তায় বাসটি সোজা করে পুকুর ও আশপাশে তল্লাশি করে। নিহত ও আহতদের উদ্ধার করেন তারা।

পীরগাছা ফায়ার সার্ভিসের ইনচার্জ আল-আমিন বলেন, ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তবে বাসটি পুকুরে পড়ে আছে। দুর্ঘটনার বিষয়ে তদন্ত চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

১০

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

১১

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

১২

ভোরে ঝরল ৪ প্রাণ

১৩

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

১৪

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

১৫

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

১৬

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

১৭

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

১৮

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

১৯

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

২০
X