কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৩ এএম
অনলাইন সংস্করণ

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা

অভিযুক্ত স্বামী মাওলানা ওমর ফারুক। ছবি : কালবেলা
অভিযুক্ত স্বামী মাওলানা ওমর ফারুক। ছবি : কালবেলা

লক্ষ্মীপুর কমলনগরে যৌতুকের দাবিতে স্বামী মাদ্রাসার প্রধান শিক্ষকের (মোহতামিম) বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে বিবাদীদের প্রতি সমন জারি করেন।

গত ১৬ আগস্ট লক্ষ্মীপুর জেলার সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট কমলনগর আদালতে ওই নির্যাতিত গৃহবধূ বাদী হয়ে স্বামী ও দেবরকে আসামি করে মামলা দায়ের করেন।

মামলার বিবরণ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ২০০৫ সালের ২৯ জুন মাওলানা ওমর ফারুকের (৪২) সঙ্গে নোয়াখালী জেলার সুবর্ণচর থানার চর জব্বর গ্রামের মৃত মোহাম্মদ উল্ল্যাহ মেয়ে সালমা বেগম (৩৫) ইসলামি শরিয়া মোতাবেক বিয়ে হয়। সংসারে ১ ছেলে ও ৪ মেয়েসন্তান রয়েছে তাদের। জানা যায়, বিয়ের কিছু দিন পরে স্বামী ওমর ফারুকের স্থায়ী বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে যায়। পরে স্ত্রী পৈতৃক ওয়ারিশ সম্পত্তি বিক্রি করে তার নামে জমি ক্রয় করার জন্য স্বামীকে ১০ লাখ টাকা দেয়। কিন্তু ফারুক নিজের নামে জমি ক্রয় করেন। এর পরেও স্ত্রীর কাছে প্রতিনিয়ত যৌতুক দাবি করতে থাকেন ওমর ফারুক।

একপর্যায়ে যৌতুক না পেয়ে সালমা বেগমকে তার স্বামী ওমর ফারুক ও তার ভাই মাওলানা মো. গিয়াস উদ্দিন অত্যাচার ও নির্যাতন চালাতে থাকে। এমনকি বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দেন। গত ১৪ আগস্ট ৩ লাখ টাকা দাবি করেন তারা। টাকা পেয়ে অভিযুক্ত স্বামী ও তার দেবর সালমা বেগমকে বেদম মারধর করে ঘর থেকে বের করে দেন। সেই থেকে ছেলেমেয়ে নিয়ে ভাইয়ের বাড়িতে থাকছেন সালমা বেগম। তার কোনো খোঁজখবরও নেওয়া হয় না। অভিযুক্ত স্বামী ওমর ফারুক চর জাঙ্গালিয়া গ্রামের নাজিম উদ্দিনের ছেলে ও হাজির হাট মাখকাজুল উলুম মাদ্রাসা, মাখরাজুল উলুম মহিলা মাদ্রাসাসহ তিনটি প্রতিষ্ঠানের প্রধান ও পরিচালক । এই বিষয়ে সালমা বেগম বলেন, আমার স্বামী আমাকে যৌতুকের দাবিতে অনেক নির্যাতন করেছে। আমি সামাজিক কারণে কাউকে এতদিন কিছু বলিনি। যতটুকু পেরেছি পিতার ওয়ারিশ সম্পত্তি বিক্রি করে এনে দিছি। তারপরও সে ও তার ভাই আমাকে নির্যাতন করেছে।

অভিযোগের বিষয়ে জানতে মাওলানা ওমর ফারুকের সব প্রতিষ্ঠানে গিয়ে তাকে কোথাও পাওয়া যায়নি। এমনকি মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও অভিযুক্তদের ফোন বন্ধ পাওয়া যায়।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ, যেভাবে মিলবে

এফআইসিসিআই এফডিআই সম্মেলনে বিসিএসআইআরের সঙ্গে যৌথ উদ্ভাবন তুলে ধরল নেসলে বাংলাদেশ

অস্ট্রেলিয়াজুড়ে মোবাইলে বেজে উঠল নতুন জাতীয় জরুরি সতর্কবার্তা

দুঃস্বপ্ন কাটিয়ে ক্লাসরুমে ওয়াসিফা, ভালোবাসায় বরণ করল বন্ধুরা

ইরানে হামলা বন্ধের ‘আসল কারণ’ জানালেন মার্কিন রাষ্ট্রদূত

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

পাহাড়িয়াপাড়ার মাটির স্কুল, কাদা পেরিয়ে স্বপ্নের পাঠশালা

শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলা / হাসিনা-বেনজীর-আজিজসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

এসএমসিতে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করতে পারবেন নতুনরাও

চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা

১০

রাইড শেয়ারিংয়ে বাড়তি ভাড়ার খড়্গ, প্রতিকারে ভোক্তা অধিকার অধিদপ্তর

১১

যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫

১২

আলফাডাঙ্গায় রোটারি ক্লাব অব ঢাকা লুমিনাসের বৃক্ষরোপণ কর্মসূচি

১৩

কালবেলায় সংবাদ প্রকাশ / শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ হলো নীলার

১৪

এক বছর পর আবার চালু ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

১৫

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন

১৬

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল সাবেক ছাত্রদল নেতার

১৭

কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৮

ঢালাইয়ের পরই সেতুর পাটাতনে ধস, তদন্তে ২ কমিটি

১৯

বিকেলে পর্দা নামছে নতুন কুঁড়ির প্রথম আসরের, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

২০
X