গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ১১ জুলাই ২০২৫, ০৫:৫১ পিএম
অনলাইন সংস্করণ

বিদ্যুৎ বিলের কোটি টাকা নিয়ে উধাও কর্মকর্তা, অতঃপর...

রেজাউল ইসলাম ওরফে মোক্তার বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : কালবেলা
রেজাউল ইসলাম ওরফে মোক্তার বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : কালবেলা

রাজবাড়ীতে ওজোপাডিকোর সেই পিচরেট কর্মচারী (অবৈধ মিটার রিডারম্যান) রেজাউল ইসলাম ওরফে মোক্তার বিশ্বাসকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে তিনি প্রতারণা করে গ্রাহকদের বিদ্যুৎ বিলের কোটি টাকা হাতিয়ে লাপাত্তা হন।

বৃহস্পতিবার (১০ জুলাই) সন্ধ্যায় রাজবাড়ী সদর থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে গাজীপুরের শফিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ী সদর থানার ওসি মাহমুদুর রহমান কালবেলাকে বলেন, রাজবাড়ী সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে গাজীপুরের শফিপুর এলাকায় অভিযান পরিচালনা করে প্রতারক মোক্তারকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই পাভেল মোল্লা বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় ও সোর্সের মাধ্যমে মোক্তারের অবস্থান নিশ্চিত করে গাজীপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে রাজবাড়ীতে আনা হচ্ছে।

জানা গেছে, রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড চরনারায়ণপুর গ্রামের সেলিম রেজা ওরফে সেলিম মাস্টারের ছেলে মোক্তার বিশ্বাস সদর উপজেলার আলীপুর ও শহীদ ওহাবপুর ইউনিয়নে দীর্ঘ ১৫ বছর ধরে ওজোপাডিকোর বিদ্যুতের মিটার রিডারম্যান হিসেবে কাজ করে আসছেন। অভিযুক্ত মোক্তার বিশ্বাস রাজবাড়ী জেলার ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) নিয়োগপ্রাপ্ত কর্মচারী মিটার রিডারম্যান হিসেবে পরিচয় দিয়ে আলীপুর ও শহীদ ওহাবপুর ইউনিয়নে বিদ্যুৎ বিল তৈরি, গ্রাহকদের কাছ থেকে বিল সংগ্রহ, বিকাশের মাধ্যমে বিল আদায় ও নতুন সংযোগের নামে অর্থ গ্রহণ করত।

২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত প্রায় দুই বছরে দুই ইউনিয়নের শতাধিক গ্রাহকের কাছ থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধের নামে কোটি টাকা হাতিয়ে নিয়ে গা ঢাকা দিয়েছিল। পরে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে ওই গ্রাহকদের বকেয়া বিল পরিশোধ করার জন্য নোটিশ প্রদান করা হয়।

এ ঘটনায় প্রতিকার চেয়ে গত ২ জুলাই বেলা ১১টার দিকে ভুক্তভোগী গ্রাহকরা রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তারের কাছে লিখিত অভিযোগ করেন। পরে জেলা প্রশাসকের দ্রুত হস্তক্ষেপে রাজবাড়ী ওজোপাডিকোর সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম বাদী হয়ে মোক্তার বিশ্বাসের বিরুদ্ধে রাজবাড়ী থানায় মামলা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১০

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১১

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১২

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১৩

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৪

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৫

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৬

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৭

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১৮

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১৯

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

২০
X