রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ০৪:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

রাজশাহীতে জিপিএ ৫ ও পাসের হারে এগিয়ে মেয়েরা

এসএসসির ফলাফলের আনন্দে একে অপরকে মিষ্টি খাওয়াচ্ছে ছাত্রীরা। ছবি : কালবেলা
এসএসসির ফলাফলের আনন্দে একে অপরকে মিষ্টি খাওয়াচ্ছে ছাত্রীরা। ছবি : কালবেলা

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় রাজশাহী শিক্ষাবোর্ডে পাস করেছেন ৭৭ দশমিক ৬৩ শতাংশ শিক্ষার্থী। আর গত বছর পাসের হার ছিল ৮৯ দশমিক ২৬ শতাংশ। চলতি বছর অংশ নেওয়া ১ লাখ ৮২ হাজার ৭৯২ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৩৯ হাজার ৯৮৩ জন শিক্ষার্থী। তবে গত বছরের ন্যায় এবছরও জিপিএ ৫ প্রাপ্তি ও পাসের হারে শীর্ষে রয়েছে ছাত্রীরা।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টার দিকে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব জানান চেয়ারম্যান প্রফেসর আ ন ম মোফাখখারুল ইসলাম এসব জানান।

বোর্ডের ফল বিশ্লেষণে দেখা যায়, এ বছর বোর্ডে জিপিএ ৫ পেয়েছে ২২ হাজার ৩২৭ জন। গত বছর জিপিএ ৫ পেয়েছিলেন ২৮ হাজার ৭৪ জন জন। অর্থাৎ এ বছর জিপিএ ৫ কমেছে ৫ হাজার ৭৪৭টি।

এবছর জিপিএ ৫ প্রাপ্তদের মধ্যে ১০ হাজার ৩৬৫ জন ছাত্র ও ১১ হাজার ৯৬২ জন ছাত্রী। অর্থাৎ জিপিএ ৫ প্রাপ্তিতে এগিয়ে রয়েছে ছাত্রীরা, ছেলেদের থেকে ১ হাজার ৫৯৭ জন বেশি মেয়ে জিপিএ ৫ পেয়েছে। এছাড়াও বোর্ডে ছাত্রের পাসের হার ৭৩ দশমিক ৬৪ শতাংশ ও ছাত্রী পাসের হার ৮২ দশমিক ০১ শতাংশ। অর্থাৎ পাসের হারেও এগিয়ে রয়েছে ছাত্রীরা।

রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ ন ম মোফাখখারুল ইসলাম বলেন, সার্বিকভাবে এবার বোর্ডের পাসের হার ভালো হয়েছে। শিক্ষার্থীরা তাদের পরিশ্রমের ফল পেয়েছে। ৭৭ দশমিক ৬৩ শতাংশ পাশের হার এটাকে অসন্তোষজনক বলার সুযোগ নেই। উত্তীর্ণ সব শিক্ষার্থীকে বোর্ডের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি।

তিনি আরও বলেন, রেজাল্টে অনেক সময় কারো মার্কিংয়ে ভুল, যোগে ভুল হতে পারে, সে কারণে মানবীয় ভুলগুলো সংশোধনের জন্য পুনঃনিরীক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে। যাতে একজন শিক্ষার্থী কোনোভাবেই ক্ষতির শিকার না হয়।

পাসের হার কম হওয়া প্রসঙ্গে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম বলেন, এবার অন্যান্য বারের চেয়ে (পাসের হার) একটু কম, এটা হতেই পারে। কোনো ব্যাচ একটু বেশি খারাপ থাকে, কোনো ব্যাচ একটু বেশি ভালো থাকে। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, হতেই পারে।

উল্লেখ্য, গত ১০ এপ্রিল সারা দেশের ন্যায় রাজশাহীর আট জেলায় মোট ২৬৯টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরু হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমলো জেট ফুয়েলের দাম

রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে ছিনতাই

নোয়াখালীতে আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ

ছাঁটাই শ্রমিকদের পুনর্বহালের দাবি ইসলামী শ্রমিক আন্দোলনের

স্ত্রীকে ভিডিও কলে রেখে স্বামীর আত্মহত্যা

সংসদে তোফায়েল আহমেদসহ সাবেক ১৬ এমপি-মন্ত্রীর মৃত্যুতে শোক প্রস্তাব

সিগারেট খেতে বাঁধা দেওয়ায় খুন

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত ককরোচ পার্টির আন্দোলন চলবে

১০

জাতীয় সংসদে পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী ঘোষণা

১১

ইরানের জব্দকৃত সম্পদ নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে যুক্তরাষ্ট্র

১২

১০ বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

১৩

৪ বার সঠিক পূর্বাভাস দেওয়া প্রতিষ্ঠান জানাল ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে

১৪

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু / মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

১৫

শাকিব বুবলীর দ্বিতীয় সন্তানের আগমন ঘটল কোথায়?

১৬

লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া দিল এলাকাবাসী

১৭

এমপিওর দাবিতে অবস্থানরত শিক্ষকদের পানি-স্যালাইন দিলো ছাত্র জমিয়ত

১৮

দুই মাদক কারবারীকে ইট দিয়ে বেধড়ক মারপিট, ভিডিও ভাইরাল

১৯

২৪ বিলিয়ন ডলারের জন্যই থমকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

২০
X