কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ০৩:১৪ এএম
আপডেট : ১২ জুলাই ২০২৫, ১০:৪৬ এএম
অনলাইন সংস্করণ

‘অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নৃশংসতার রাজনীতি চলতে পারে না’

বাঁ থেকে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল। ছবি : সংগৃহীত
বাঁ থেকে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল। ছবি : সংগৃহীত

গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কোনো নৃশংসতার রাজনীতি চলতে পারে না বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল।

শুক্রবার (১১ জুলাই) রাতে এক যৌথ বিবৃতিতে তারা এ মন্তব্য করেন। সম্প্রতি পুরান ঢাকায় সংঘটিত নৃশংস খুনের ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়ে গণমাধ্যমে এই বিবৃতি দেন তারা।

গণসংহতি আন্দোলনের শীর্ষ নেতারা বলেন, বুধবার (০৯ জুলাই) বিকেলে ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সামনে ভাঙারি ব্যবসায়ী মো. সোহাগকে যেভাবে পাথর দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে, তা অত্যন্ত নির্মম ও ভয়ংকর। এ ধরনের ঘটনা ঘটিয়ে মানুষের মনে আতংক তৈরির চেষ্টা করা হচ্ছে।’

নেতারা আরও বলেন, ‘মানুষের ভয়কে পুঁজি করে রাজনীতি করার যে চেষ্টা আমরা এতদিন দেখেছি, তার কোনো ধরনের পুনরাবৃত্তি আমরা চাই না। অন্তর্বর্তীকালীন সরকারকে কঠোরভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ নিতে হবে। এ ঘটনায় জড়িতদের শিগগিরই আইনের আওতায় এনে বিচার করতে হবে।’

তারা বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এ নৃশংসতার রাজনীতি আর চলতে পারে না। বাংলাদেশ থেকে চিরতরে এ আতঙ্ক তৈরির রাজনীতি বন্ধ করার জন্য এ নৃশংস ঘটনার শিগগিরই বিচার প্রয়োজন।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা

ছুটির দিনেও তীব্র গ্যাস সংকট, অধিকাংশ সিএনজি স্টেশন বন্ধ

সাত অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত

দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ট্রাস্ট ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৬০ হাজার

‘ভিক্ষা নয় কাজ করে বাঁচতে চাই’, অদম্য ইচ্ছাশক্তিতে স্বাবলম্বী জহিরুল

লোহিত সাগরে হামলায় গভীর উদ্বেগ জাতিসংঘ মহাসচিবের

২৫ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে দু’দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

২৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১১

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

১২

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

১৩

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

১৪

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

১৫

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

১৬

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

১৭

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

১৮

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

১৯

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখ প্রকাশ করা: রাশেদ খাঁন

২০
X