সিলেট ব্যুরো
প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ০৬:১৯ এএম
আপডেট : ১২ জুলাই ২০২৫, ০৮:৫৪ এএম
অনলাইন সংস্করণ

সিলেটের ১৯ আসনে খেলাফত মজলিসের প্রার্থী চূড়ান্ত

সিলেটে এক সংবাদ সম্মেলনে আসন্ন জাতীয় নির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা করেন খেলাফত মজলিসের প্রতিষ্ঠাতা মহাসচিব অধ্যক্ষ মুহাম্মদ মাসউদ খান। ছবি : কালবেলা
সিলেটে এক সংবাদ সম্মেলনে আসন্ন জাতীয় নির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা করেন খেলাফত মজলিসের প্রতিষ্ঠাতা মহাসচিব অধ্যক্ষ মুহাম্মদ মাসউদ খান। ছবি : কালবেলা

সিলেটের ১৯টি আসনে প্রার্থী ঘোষণা করেছে খেলাফত মজলিস। শুক্রবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৫টায় নগরীর জিন্দাবাজারের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের প্রতিষ্ঠাতা মহাসচিব অধ্যক্ষ মুহাম্মদ মাসউদ খান।

এ সময় আমিরে খেলাফত মজলিস মাওলানা আবদুল বাসিত আজাদ, মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, যুগ্ম মহাসচিব মুনতাসির আলীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

সিলেটের প্রার্থীরা হলেন : সিলেট-১ আসনে হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, সিলেট-২ আসনে মুহাম্মদ মুনতাসির আলী, সিলেট-৩ আসনে মাওলানা দিলওয়ার হোসাইন, সিলেট-৪ আসনে মুফতি আলী হাসান উসামা, সিলেট-৫ আসনে মুফতি আবুল হাসান, সিলেট-৬ আসনে মাওলানা সাদিকুর রহমান। সুনামগঞ্জে প্রার্থীদের মধ্যে রয়েছেন: সুনামগঞ্জ-১ আসনে অ্যাডভোকেট মোহাম্মদ ফজর আলী, সুনামগঞ্জ-২ আসনে মোহন, সুনামগঞ্জ-৩ আসনে শেখ মুশতাক আহমদ, সুনামগঞ্জ-৪ আসনে মাওলানা আমিরুল ইসলাম, সুনামগঞ্জ-৫ আসনে হাফিজ মাওলানা আবদুল কাদির।

মৌলভীবাজারে প্রার্থীদের মধ্যে রয়েছেন : মৌলভীবাজার-১ আসনে মাওলানা লোকমান আহমদ, মৌলভীবাজার-২ আসনে অধ্যক্ষ সাইফুর রহমান খোকন, মৌলভীবাজার-৩ আসনে মাওলানা আহমদ বিলাল, মৌলভীবাজার-৪ আসনে মাওলানা নূরুল মুত্তাকীন।

হবিগঞ্জের প্রার্থীদের মধ্যে রয়েছেন : হবিগঞ্জ-১ আসনে মাওলানা আবদুল কাইয়ুম জাকি, হবিগঞ্জ-২ আসনে মাওলানা আবদুল বাসিত আজাদ, হবিগঞ্জ-৩ আসনে অ্যাডভোকেট ছরওয়ার রহমান চৌধুরী, হবিগঞ্জ-৪ আসনে ড. আহমদ আবদুল কাদের।

এ সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলটির নায়েবে আমির প্রিন্সিপাল মাওলানা মজদুদ্দিন আহমদ, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, যুগ্ম মহাসচিব ডা. এএ তাওসীফসহ কেন্দ্রীয় নেতা এবং সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জের শীর্ষস্থানীয় নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোটি টাকা ঘুষের অভিযোগ / মন্ত্রী সাহেবকে জিজ্ঞেস করেন এই প্রুফটা দেখাতে: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

ইসলামী ব্যাংকের জন্য নিরপেক্ষ বোর্ড গঠনের প্রচেষ্টা চলছে : নতুন প্রশাসক

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তির বিরুদ্ধে তেহরানে বিক্ষোভ

ঘুরে দাঁড়াবে ব্রাজিল বিশ্বাস কাকার

শরীর খারাপে কতটা নিখুঁত প্রেসক্রিপশন দেয় এআই? গবেষণায় যা দেখা গেল

সন্তান জন্মের হার কমার নেপথ্যে কি স্মার্টফোন দায়ী? গবেষণায় চাঞ্চল্যকর দাবি

বিদেশি মুদ্রা উদ্ধারের মামলায় ফরাসি নাগরিক ডেলন রিমান্ডে

‘মরার আগে যদি দেখে যাইতে পারতাম’ / ৫৫ বছর ধরে শরীরে পাকবাহিনীর বুলেট বহন করছেন রশিদা

ছাত্রত্ব শেষ হ‌ওয়ায় হল ছাড়লেন জাকসুর জিএস, সময় চাইলেন ভিপি 

পরকীয়ায় বাধা দেওয়ায় শাশুড়িকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

১০

৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান

১১

আবারও পাকিস্তানের মধ্যস্থতা, কবে-কোথায় স্বাক্ষর হবে সমঝোতা স্মারক

১২

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় হাইকমিশনারকে ডেকে ‘অসন্তোষ’ জানাল সরকার

১৩

স্ত্রীর নামের সঙ্গে স্বামীর নাম-পদবি যোগ করা কি জায়েজ?

১৪

রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মানবপাচারের সাজানো মামলা, গ্রেপ্তার মূল পরিকল্পনাকারী

১৫

বিএসএফের পুশইন, শূন্যরেখায় মানবেতর দিন কাটছে শিশুসহ নয়জনের

১৬

৭০ লাখ টাকা বোনাস ঘোষণা মোহামেডানের

১৭

শেখ সাঈদ আরসালানের কবিতা

১৮

কী অবস্থায় আছে বেনজীরের সেই ‘সাভানা ইকোপার্ক’ ?

১৯

এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

২০
X