কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ০২:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে নৌকাডুবি : বড় বোনের পর ছোট বোনের মরদেহ উদ্ধার

বাবা-মায়ের সঙ্গে ফারিয়া রহমান নীহা ও কাশ্মীরা রহমান নীলা। ছবি : সংগৃহীত
বাবা-মায়ের সঙ্গে ফারিয়া রহমান নীহা ও কাশ্মীরা রহমান নীলা। ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হওয়া ৯ বছর বয়সী শিশু ফারিয়া রহমান নীহার মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিখোঁজের ১৯ ঘণ্টা পর শনিবার (১২ জুলাই) দুপুর পৌনে ১২টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় ৫০০ গজ দূরে মরদেহটি ভেসে উঠলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার করে। এই ঘটনায় দুজন নিহত হয়েছে।

এর আগে, শুক্রবার (১১ জুলাই) বিকেলে পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের দক্ষিণ চরটেকি বেড়িবাঁধ এলাকায় একটি ডিঙি নৌকায় করে ব্রহ্মপুত্র নদে ঘুরতে গেলে আকস্মিকভাবে নৌকাটি ডুবে যায়। এ ঘটনায় ঘটনাস্থলেই বড় বোন কাশ্মীরা রহমান নীলার (১৭) মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

নিহত দুই বোন কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের জালুয়াপাড়া গ্রামের বাসিন্দা আবদুর রহমান ও নীপা আক্তারের মেয়ে। ফারিয়া রহমান নীহা কটিয়াদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী এবং কাশ্মীরা রহমান নীলা গুরুদয়াল সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী।

জানা গেছে, ব্রহ্মপুত্র নদের ভাঙন রোধে দক্ষিণ চরটেকি এলাকায় নির্মিত হয়েছে একটি বাঁধ, যা বর্তমানে স্থানীয়দের কাছে একটি পর্যটন আকর্ষণ কেন্দ্র হিসেবে পরিচিত। শুক্রবার সেই স্থানে পরিবারসহ বেড়াতে যান আবদুর রহমান। ঘোরাঘুরির একপর্যায়ে তারা নৌকায় ভ্রমণে যান, যেখানে ঘটে মর্মান্তিক দুর্ঘটনাটি।

নৌকাডুবির পর স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আবদুর রহমান ও তার স্ত্রী নীপা আক্তারকে জীবিত উদ্ধার করলেও বড় মেয়ে নীলাকে মৃত অবস্থায় পান। এ সময় ছোট মেয়ে ফারিয়া নিখোঁজ ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালায়। শনিবার সকাল থেকে আবারও অভিযান শুরু হয় এবং দুপুরে নীহার মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার আব্দুল্লাহ খালিদ জানান, নৌকাডুবির খবর পাওয়ার পরপরই আমরা ডুবুরি দল পাঠাই। অবশেষে শনিবার দুপুরে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, বেড়িবাঁধ এলাকায় নৌকায় ঘোরা শিশুসহ পর্যটকদের কাছে ছিল আনন্দের উৎস, যা মুহূর্তেই পরিণত হয় বিষাদের ঘটনায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

সরফরাজ হোসেনের কবিতা : নীল

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

১০

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

১১

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

১২

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

১৩

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

১৪

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

১৫

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

১৬

আ.লীগ নেতা কারাগারে

১৭

এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

১৮

প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে দুই ইউনিয়ন  

১৯

আদালতে জবানবন্দি / মেয়েকে মারধরের প্রতিশোধ নিতেই ৬ বছরের শিশুকে হত্যা

২০
X