মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ০১:১০ পিএম
অনলাইন সংস্করণ

১০ আগস্ট এসএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের সম্ভাবনা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল আগামী ১০ আগস্ট প্রকাশ হতে পারে। ওই দিন শিক্ষার্থীরা ওয়েবসাইট থেকে ফল দেখার পাশাপাশি এসএমএসের মাধ্যমেও ফল জানতে পারবে।

রোববার (২৭ জুলাই) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ফল প্রকাশের ৩০ দিনের মধ্যেই পুনর্নিরীক্ষণের ফল দেওয়ার নিয়ম রয়েছে। সেই অনুযায়ী ৯ আগস্টের মধ্যে ফল প্রকাশের সময়সীমা শেষ হচ্ছে। সে অনুযায়ী আমরা ১০ আগস্ট ফল প্রকাশের জন্য চিন্তাভাবনা করেছি। ফল পরিবর্তন হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের মোবাইলে এসএমএস পাঠানো হবে এবং সংশোধিত ফল বোর্ডের ওয়েবসাইটেও প্রকাশ করা হবে।

এর আগে, ১১ থেকে ১৭ জুলাই পর্যন্ত ফল পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ করা হয়। শিক্ষার্থীরা টেলিটক মোবাইল অপারেটরের মাধ্যমে প্রতিটি বিষয়ের জন্য ১৫০ টাকা ফি দিয়ে আবেদন করে। ঢাকা শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এবারে বোর্ডটিতে রেকর্ডসংখ্যক ৯২ হাজার ৮৬৩ শিক্ষার্থী মিলে মোট ২ লাখ ২৩ হাজার ৬৬৪টি খাতার পুনর্নিরীক্ষণের আবেদন করেছে। গত বছরের তুলনায় আবেদনকারীর সংখ্যা প্রায় ২১ হাজার বেশি, আর খাতা চ্যালেঞ্জের সংখ্যা বেড়েছে প্রায় ৪০ হাজার।

বোর্ড সূত্র জানায়, সবচেয়ে বেশি পুনর্মূল্যায়নের আবেদন পড়েছে গণিত বিষয়ে—সংখ্যা ৪২ হাজার ৯৩৬টি। এরপর রয়েছে ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র (প্রতিটিতে ১৯ হাজার ৬৮৮টি করে), পদার্থবিজ্ঞান (১৬ হাজার ২৩৩টি) এবং বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র (১৩ হাজার ৫৫৮টি)। সবচেয়ে কম আবেদন পড়েছে চারু ও কারুকলায়, মাত্র ৬টি।

তবে, পুনর্নিরীক্ষণের অর্থ নতুন করে খাতা মূল্যায়ন নয়; বরং উত্তরপত্রে নম্বর যোগে ভুল, প্রশ্ন বাদ পড়া, ওএমআর শিটে নম্বর উঠেছে কি না বা ভুলভাবে বৃত্ত ভরাট হয়েছে কি না—এসব দিক যাচাই করা হয়। সেসব ক্ষেত্রেই নম্বর সংশোধন করে নতুন ফল প্রকাশ করা হয়।

এদিকে, শিক্ষা বোর্ডের সর্বশেষ তথ্য অনুযায়ী, সারা দেশে ৯টি সাধারণ বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলে মোট ৬ লাখ ৬৬০ শিক্ষার্থী এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য হয়েছে। এর মধ্যে ছাত্র ৩ লাখ ২৪ হাজার ৭১৬এবং ছাত্রী ২ লাখ ৭৫ হাজার ৯৪৪ জন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X