সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ০৬:৩৮ এএম
আপডেট : ১৫ জুলাই ২০২৫, ০৭:৩৭ এএম
অনলাইন সংস্করণ

শিক্ষানীতি মানছেন না সিদ্ধিরগঞ্জের ৪ শিক্ষক

অভিযুক্ত চার শিক্ষক। ছবি : সংগৃহীত
অভিযুক্ত চার শিক্ষক। ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এমপিওভুক্ত শেখ মোরতোজা আলী উচ্চ বিদ্যালয়ের চার শিক্ষক সরকারি নীতিমালা ভঙ্গ করে পৃথক শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা ও বাণিজ্যিক কার্যক্রমে জড়িয়েছেন।

শরীরচর্চার শিক্ষক শফিকুল ইসলাম, বিজ্ঞান শিক্ষক আলী আজগর ও কৃষি শিক্ষক এ কে এম আসাদুজ্জামান মিলে বিদ্যালয়ের পাশে জায়গা ভাড়া নিয়ে ‘নিউ মডেল পাবলিক স্কুল’ নামে একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, এমপিওভুক্ত শিক্ষকদের অন্য প্রতিষ্ঠানের মালিক বা পরিচালক হওয়া সম্পূর্ণ বেআইনি। ধর্ম শিক্ষক হেমায়েত উদ্দিন বিদ্যালয়ের পাশে ‘আইটেক মাল্টিমিডিয়া’ নামে দোকান খুলে শিক্ষার্থীদের বাধ্য করছেন কম্পিউটার কাজ ও ফটোকপি সেখান থেকে করাতে, ফলে অভিভাবকদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়।

চলতি বছর এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে ৫০০ টাকা করে প্রায় ১ লাখ ৭৭ হাজার টাকা ব্যবহারিক পরীক্ষার নামে আদায় করে তা স্কুল তহবিলে জমা না দিয়ে শিক্ষকরা নিজেরা ভাগ করে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ অভিযোগ স্বীকার করেছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. বশির উদ্দিন।

অভিভাবক ইসমাইল হোসেন, হাফিজ উদ্দিন, আবুল হোসেন ও আলম মিয়া বলেন, শিক্ষকরা সিন্ডিকেট গড়ে শিক্ষাকে পণ্যে পরিণত করেছেন।

প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা ওই তিন শিক্ষকসহ মোট ১০ জন। শফিকুল ইসলাম স্বীকার করেন তিনি নিজ প্রতিষ্ঠানে বছরে কিছু সুবিধা পান। তবে অন্য শিক্ষকরা অর্থ ভাগাভাগির অভিযোগ অস্বীকার করেন।

সভাপতি ফারাহ ফাতেহ তাকমিলা ও অতিরিক্ত জেলা প্রশাসক মাশফাকুর রহমান কালবেলাকে জানান, এসব অভিযোগ সত্য হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেড়ে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১০

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

১১

‘১১০ প্রতিষ্ঠানে ৫৫ কর্মমুখী কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চলছে’

১২

ইসরায়েলের বিরুদ্ধে ইরান-ইয়েমেনের পদক্ষেপে খুশি হামাস

১৩

পাঁচ বছরে ৮ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

১৪

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

১৫

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

১৬

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

১৭

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৮

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

১৯

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

২০
X