লামা (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ০৩:২৯ পিএম
অনলাইন সংস্করণ

সালিশ বৈঠক শুরুর আগে ছুরিকাঘাতে যুবক খুন

নিহত আব্দুর রহমান। ছবি : সংগৃহীত
নিহত আব্দুর রহমান। ছবি : সংগৃহীত

বান্দরবানের লামায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের শ্বশুরবাড়ির লোকজনের হাতে আব্দুর রহমান (২৩) নামের এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৪ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার আজিজনগর ইউনিয়নের ৯নং ওয়ার্ড পূর্বচাম্বী আমতলী মুসলিম পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহমান আমতলী মুসলিম পাড়ার মৃত মজু মিয়ার ছেলে। তিনি চার ভাইয়ের মধ্যে তৃতীয় ছিলেন। এই ঘটনায় স্থানীয়রা নিহতের বড় ভাই আব্দুর শুক্কুরের স্ত্রী মিনুয়ারা বেগম, শাশুড়ি ছলিমা বেগম এবং তিন শ্যালক মো. রিয়াদ, মো. সোহেল ও জামালকে আটক করেছে। তারা পার্শ্ববর্তী লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের পানত্রিশা এলাকার বাসিন্দা।

স্থানীয় মেম্বার ছৈয়দুর রহমান জানান, আব্দুর শুক্কুরের সঙ্গে তার স্ত্রী মিনুয়ারা বেগমের পারিবারিক ঝামেলা ছিল। ঘটনার সময় পারিবারিক বিষয় নিয়ে স্থানীয়ভাবে সালিশ হওয়ার কথা ছিল। আমতলী মুসলিম পাড়ার শফিক উদ্দিন উচ্চ বিদ্যালয়ের পাশে আজিজ মেম্বারের দোকানের সামনে বৈঠক বসার কথা ছিল। সেখানে দুপক্ষ জড়ো হয়।

তিনি আরও জানান, বৈঠক শুরু হওয়ার আগে বড় ভাই আব্দুর শুক্কুরের তিন শ্যালকের সঙ্গে ছোট ভাই আব্দুর রহমানের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা তিনজন মিলে আব্দুর রহমানকে ছুরিকাঘাত করে হত্যা করে। ঘটনাস্থলেই আব্দুর রহমান মারা যান।

এ বিষয়ে লামা থানা পুলিশের ওসি মোহাম্মদ তোফাজ্জল হোসেন জানান, ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে। ঘটনায় পাঁচ আসামিকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X