কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ১১:১২ এএম
অনলাইন সংস্করণ

মানসিক ভারসাম্যহীন অবস্থায় উদ্ধার জনপ্রিয় অভিনেত্রী

সুমি হর চৌধুরী। ছবি : সংগৃহীত
সুমি হর চৌধুরী। ছবি : সংগৃহীত

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘তুমি আশে পাশে থাকলে’-এর রাঙা কাম্মা চরিত্রে অভিনয় করা সুমি হর চৌধুরীকে মানসিক ভারসাম্যহীন অবস্থায় পশ্চিমবঙ্গের বর্ধমান থেকে উদ্ধার করা হয়েছে। ঘটনাটি নিশ্চিত করেছে খন্দকার থানার পুলিশ।

সম্প্রতি তাকে বর্ধমান-আরামবাগ সাত নম্বর রাজ্য সড়ক দিয়ে হেঁটে যেতে দেখা যায়। হঠাৎ বৃষ্টির কারণে খণ্ডঘোষ ব্লকের আমিলা বাজারের বিশ্রামাগারে আশ্রয় নেন এই অভিনেত্রী।

এ সময় তিনি কখনো বলছেন, ‘আমি স্টার জলসায় অভিনয় করি।’ আবার বলছিলেন ‘আমার বাড়ি বেহালায়।’ ক্ষণেই বলছিলেন, ‘আমি বোলপুর থেকে এসেছি।’

স্থানীয়রা তার সঙ্গে কথা বলে জানতে পারেন তিনি স্টার জলসার জনপ্রিয় অভিনেত্রী। তবে তার ঠিকানা জানতে চাইলে সুমি বিভ্রান্তিকর উত্তর দেন। এরপর স্থানীয়দের সহায়তায়, পুলিশের তত্ত্বাবধানে তাকে মিশনারিজ অব চ্যারিটিতে রাখা হয়।

দীর্ঘদিন ধরে অভিনয় জগতে সক্রিয় ছিলেন সুমি হর চৌধুরী। টেলিভিশনের ধারাবাহিক নাটকের পাশাপাশি মঞ্চ অভিনয়েও ছিলেন নিয়মিত। এমনকি ২০২৫ সালের জানুয়ারিতেও তিনি একটি নাট্যদলের সঙ্গে কাজ করছিলেন। তবে কী কারণে তিনি বর্ধমান গিয়েছিলেন, তা এখনো জানা যায়নি।

সূত্র : আনন্দবাজার

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X