কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ০৩:৫০ পিএম
অনলাইন সংস্করণ

তারেক রহমানকে কটূক্তির প্রতিবাদে ক্যালিফোর্নিয়া বিএনপির বিক্ষোভ

ক্যালিফোর্নিয়া বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়। ছবি : কালবেলা
ক্যালিফোর্নিয়া বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়। ছবি : কালবেলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুটূক্তিমূলক বক্তব্য এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ সমাবেশ করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া শাখা বিএনপি।

স্থানীয় সময় সোমবার রাত ৯টায় ক্যালিফোর্নিয়া বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলু এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন সাধারণ সম্পাদক এম ওয়াহিদ রহমান। স্বল্প সময়ের মধ্যেই নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণ করায় তাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করেন সভাপতি এবং সাধারণ সম্পাদক।

সভাপতির বক্তব্যে বদরুল আলম চৌধুরী শিপলু বলেন, বিএনপি এবং তারেক রহমানের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তারা কখনোই সফল হবে না। তিনি ষড়যন্ত্রকারীদের কটূক্তির তীব্র নিন্দা জানিয়ে বলেন, আজকে দেশবাসী যখন বিএনপির দিকে তাকিয়ে আছে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের অপেক্ষার প্রহর গুনছে তখন একটি মহল পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করছে। সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে দলের নেতাকর্মীসহ সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান শিপলু।

সাধারণ সম্পাদক এম ওয়াহিদ রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে যারা কটূক্তি করছেন তাদেরকে অবিলম্বে ক্ষমা চাওয়ার আহ্বান জানান এবং তীব্র ধিক্কার জানান।

প্রতিবাদ সভায় আরও বক্তব্য রাখেন যথাক্রমে সহসভাপতি আফজাল হোসেন সিকদার, সহসভাপতি শাহাদাত হোসেন শাহিন, সিনিয়র যুগ্ম সম্পাদক ফারুক হাওলাদার, যুগ্ম সম্পাদক সৈয়দ নাসির উদ্দিন জেবুল, যুগ্ম সম্পাদক মোয়াজ্জেম হোসেন রাসেল, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন তরুণ, দপ্তর সম্পাদক মহিউদ্দিন বাবর, প্রচার সম্পাদক এফ মহান জন, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সার্জিল বিন ইউসুফ, কার্যনির্বাহী সদস্য ওমর ফারুক টিটুসহ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধীদলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

১০

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১১

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

১২

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৩

কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি চক্রের হোতা বাংলাদেশিরা, গ্রেপ্তার ৫

১৪

পতাকা বৈঠক ব্যর্থ : শিশুসহ ১২ জন এখনো শূন্যরেখায়

১৫

যমুনা চরের পিছিয়ে পড়া মানুষের শিক্ষা বিস্তারে স্থাপিত হচ্ছে রেসিডিন্সিয়াল কলেজ 

১৬

শহীদ জিয়াউর রহমানের সমাধিতে যুবদলের শ্রদ্ধা

১৭

খেলা দেখে ফেরার পথে প্রাণ গেল যুবকের

১৮

নাঈমের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তি চায় কোয়াব

১৯

নাঈমকে হেনস্তার ঘটনায় ক্ষুব্ধ বিসিবির নিরপেক্ষ তদন্তের দাবি

২০
X