কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ০২:৪৪ পিএম
আপডেট : ১৫ জুলাই ২০২৫, ০৩:৪০ পিএম
অনলাইন সংস্করণ

আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ফি বাড়িয়েছে সরকার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সরকার সব ধরনের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ফি দ্বিগুণ করেছে। ‘আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা-২০২৫’ অনুযায়ী নতুন এই হার নির্ধারণ করা হয়েছে। গত বৃহস্পতিবার (১০ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ নীতিমালা জারি করা হয়।

২০১৬ সালের বিধিমালায় পিস্তল বা রিভলবারের লাইসেন্স পেতে হলে ন্যূনতম তিন লাখ টাকা আয়কর প্রদান বাধ্যতামূলক ছিল। নতুন নীতিমালায় এই সীমা বাড়িয়ে পাঁচ লাখ টাকা করা হয়েছে।

নতুন নীতিমালায় ব্যক্তি পর্যায়ে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ফি দ্বিগুণ করা হয়েছে। আগে পিস্তল ও রিভলবারের লাইসেন্স ফি ছিল ৩০ হাজার টাকা, যা এখন ৬০ হাজার টাকা করা হয়েছে। বন্দুক ও শর্টগানের ফি ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৪০ হাজার টাকা করা হয়েছে। পিস্তল বা রিভলবারের নবায়ন ফি ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া বন্দুক, শর্টগান ও রাইফেলের নবায়ন ফি ৫ হাজার টাকা থেকে ১০ হাজার টাকা করা হয়েছে। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান পর্যায়ে লং ব্যারেল আগ্নেয়াস্ত্রের ফি ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে। এ ধরনের আগ্নেয়াস্ত্রের নবায়ন ফি ৫ হাজার টাকা থেকে ১০ হাজার এবং ইস্যু ফি ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৪০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

প্রতিষ্ঠান পর্যায়ে বন্দুক, রাইফেল ও শর্টগানের (লং ব্যারেল) লাইসেন্স ফি ৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা করা হয়েছে। একইভাবে, আগ্নেয়াস্ত্র বিক্রয় ও মেরামতকারী ডিলারদের জন্য লং ব্যারেল লাইসেন্স নবায়ন ফিও ৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ২০০৯ থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত ব্যক্তি পর্যায়ের সব ধরনের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল করে। এরপর এসব অস্ত্র ও গোলাবারুদ জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। ফলে ব্যক্তিপর্যায়ে নতুন করে অস্ত্রের লাইসেন্স দেওয়া দীর্ঘদিন বন্ধ ছিল। তবে গত আগস্টের পর থেকে সেনাবাহিনী, সামরিক বাহিনীর কিছু উচ্চপদস্থ কর্মকর্তা এবং ব্যাংকগুলোর নিরাপত্তা হুমকি বিবেচনায় শটগান লাইসেন্সের জন্য অনাপত্তি প্রদান করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১০

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১১

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১২

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৩

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৪

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৫

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৬

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৭

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৮

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৯

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

২০
X