বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ০৬:০৫ পিএম
অনলাইন সংস্করণ

দিনে-দুপুরে ঘরে ঢুকে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

ছবি : কালবেলা গ্রাফিক্স।
ছবি : কালবেলা গ্রাফিক্স।

বরিশালের বাকেরগঞ্জে দিনে-দুপুরে ঘরে ঢুকে ছুরিকাঘাতে হাজি আব্দুস সত্তার হাওলাদার নামের একজনকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে বাকেরগঞ্জ থানাধীন গোলদার বাড়ি নামক স্থানে একটি দুতলা ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে।

নিহত হাজি আব্দুস সত্তার হাওলাদার (৭০) গোলদার বাড়ির মৃত রশিদ হাওলাদারের ছেলে ও অবসরপ্রাপ্ত স্যানিটারি ইন্সপেক্টর।

নিহতের স্ত্রী নাসিমা বেগম বলেন, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে তাদের বসতঘরের দরজায় কে বা কারা নক দেয়। এ সময় তার স্বামী দরজা খুলে দিলে কিছু বুঝে ওঠার আগেই একজন লোক ছুরি দিয়ে কুপিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে। তার ডাক-চিৎকার শুনে তাকে বাঁচাতে যাওয়ার আগেই হত্যাকারী পালিয়ে যায়। হত্যাকারী পাঞ্জাবি পরিহিত এবং তার মুখে দাঁড়ি ছিল।

নিহতের ভাতিজা লিটন হাওলাদার বলেন, তার চাচা সাত্তার হাওলাদারের সঙ্গে এলাকায় কারো কেমন কোনো শত্রুতা নেই। কে বা কারা কী কারণে তাকে হত্যা করেছে আমার বোধগম্য নয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ডা. জাহিদ হাসান বলেন, নিহতের শরীরে একাধিক ছুরিকাঘাত করায় অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। হাসপাতালে নিয়ে আসার আগেই হাজি আব্দুস সত্তার হাওলাদারের মৃত্যু হয়েছে।

বাকেরগঞ্জ থানা ওসি আবুল কালাম আজাদ বলেন, কে বা কারা ঘরে ঢুকে ছত্তার হাওলাদার নামে এক ৭০ বছরের বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। যত দ্রুত সম্ভব হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

ইরান ও ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৪৭

নৌবাহিনীতে চাকরির সুযোগ, পদ ২১৪

১০

বলিউডের বৈষম্য ও মানসিক যন্ত্রণা নিয়ে মুখ খুললেন তাপসী পান্নু

১১

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে টোল আদায়ের বৈধতা দিলেন পৌর প্রশাসক

১২

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ দিল সরকার

১৩

শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শিগগিরই, হাইকোর্টে পৌঁছেছে পেপারবুক

১৪

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১৫

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

১৬

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

১৭

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

১৮

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১৯

এসএসসির ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

২০
X