সিলেট ব্যুরো
প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ০৩:৫২ এএম
আপডেট : ১৬ জুলাই ২০২৫, ০৮:০৩ এএম
অনলাইন সংস্করণ

বানরের উৎপাতে অতিষ্ঠ শিক্ষার্থীদের বিক্ষোভ

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি : কালবেলা
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি : কালবেলা

বানরের উৎপাতের সমাধানসহ বিভিন্ন দাবি নিয়ে মধ্যরাতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) সুহাসিনী দাস হলের নারী শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন।

মঙ্গলবার (১৫ জুলাই) রাত সাড়ে ৮টা থেকে শতাধিক নারী শিক্ষার্থীর সমন্বয়ে সুহাসিনী দাস হলের সামনে এ আন্দোলন শুরু হয়। একপর্যায়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে হলে ফিরে যান তারা।

বিক্ষোভকারী শিক্ষার্থীদের সে সময় হাতে থালা-বাসন নিয়ে ‘তুমি কে আমি কে, বানর বানর’; ‘হল কার হল কার, বানরের বানরের’—এমন স্লোগান দিতে দেখা যায়।

এদিকে, শিক্ষার্থীদের বিক্ষোভের খবর পেয়ে সিকৃবির ট্রেজারার, প্রক্টর, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর কার্যালয়ের পরিচালক, প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক ও সুহাসিনী দাস হলের প্রভোস্ট এসে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।

এ সময় শিক্ষার্থীরা ক্যাম্পাস প্রশাসনের সামনে বানরের উৎপাত থেকে রক্ষা, গেটের পাহারাদারদের খারাপ আচরণ, হেলথ কেয়ারে স্যানিটারি ন্যাপকিন সহজলভ্য করা, হলে পানির ব্যবস্থা যথাযথ রাখাসহ বিভিন্ন দাবি তুলে ধরেন। এসব দাবি পরবর্তী কর্মদিবসে লিখিত আকারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জমা দেবেন বলেও জানান তারা।

ছাত্রীদের দাবির জবাবে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এ টি এম মাহবুব-ই-ইলাহী বলেন, সরকার যা দিচ্ছে তা-ই আমরা দিচ্ছি। তোমাদের দাবি-দাওয়া আমরা শুনতে এসেছি। সমস্যা নিয়ে আমরা বসেছি, আবার বসব।

এ সময় শিক্ষার্থীদের সমস্যাগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত আকারে অভিযোগ জানানোর পরামর্শ দিয়ে তিনি আশ্বাস দেন, সমস্যা সমাধানে খুব শিগগির আবার শিক্ষার্থীদের সঙ্গে বসবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

আজকের নামাজের সময়সূচি

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

১০

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১১

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১২

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১৩

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৫

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১৬

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১৭

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৮

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১৯

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

২০
X