গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ১০:৩৮ এএম
আপডেট : ১৬ জুলাই ২০২৫, ১২:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে পুলিশের ওপর নিষিদ্ধ ছাত্রলীগের হামলা

পুলিশের ওপর হামলা চালিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। ছবি : কালবেলা
পুলিশের ওপর হামলা চালিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। ছবি : কালবেলা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা চালিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় পুলিশের একটি গাড়ি ভাঙচুর ও আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (১৬ জুলাই) সকালে সদর উপজেলার উলপুর এলাকায় এ ঘটনা ঘটে।

একটি ভিডিওতে দেখা যায়, সকালে উলপুর এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা এক পুলিশ সদস্যকে পিটিয়ে আহত করেন। একপর্যায়ে তাকে ধাওয়া দেন তারা।

গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মো. সাজেদুর রহমান বলেন, জাতীয় নাগরিক পার্টির মাসজুড়ে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ গোপালগঞ্জ শহরের পৌর পার্কে পদযাত্রার কথা রয়েছে। সেখানে কেন্দ্রীয় নেতারা আগমন করবেন। তাদের পদযাত্রা বানচালের জন্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের সমর্থকরা সদর উপজেলার উলপুর এলাকায় পুলিশের ওপর হামলা চালিয়ে একটি গাড়িতে আগুন ও ভাঙচুর করেছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় হতাহতের তথ্য এখনো পাইনি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।

চলতি মাসের প্রথম দিন থেকে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এর মধ্যে দেশের বেশ কয়েকটি জেলায় এই কর্মসূচি পালন করেছে দলটি। মাসব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জে পদযাত্রা করবে দলটি।

মঙ্গলবার (১৫ জুলাই) দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ তথ্য জানান। এরপর দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারারসহ একাধিক নেতা এই কর্মসূচি নিয়ে ফেসবুকে পোস্ট দেন।

কালবেলা/এসআই/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাত মাসে সিলেটে হাম ও নিউমোনিয়ায় ১০৮ জনের মৃত্যু

পুলিশি নির্যাতনের অভিযোগে ভারতজুড়ে নীরব মোমবাতি মিছিলের ডাক সিজেপির

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

মানবাধিকার ইস্যুতে ইইউর অবস্থানকে ‘ভণ্ডামি’ বলল ইরান

শিশু ইসরাফিলের চিকিৎসায় প্রয়োজন ১০ লাখ টাকা

জুলাই অভ্যুত্থানে পেশাজীবীদের সক্রিয় ভূমিকা ছিল: শামসুজ্জামান দুদু

সাঙ্গু নদে ইঞ্জিনচালিত নৌকাডুবি, পর্যটক নিখোঁজ

দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা

৪৩ সাংবাদিককে হত্যার বিচার দ্রুত নিশ্চিতের দাবি বিপিজেএফের

২০২৬ সালে বসবাসের জন্য ইউরোপের সেরা শহর কোনগুলো?

১০

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লারের পদত্যাগ

১১

৪৮ ফিলিস্তিনিকে ধরে নিয়ে গেল ইসরায়েলি বাহিনী

১২

পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন প্রশ্নে মুখ খুললেন রিজভী

১৩

এমন নির্মম হত্যাকাণ্ড আগে দেখেনি গ্রামবাসী

১৪

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস

১৫

মিরপুরে যুবদল কর্মীকে হত্যা, কাফরুল থানায় মামলা

১৬

বিজিবির বাধায় ব্যর্থ পরশুরাম সীমান্তে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা

১৭

বিশ্বকাপ মাতানো ভোজিনহাকে দলে নিয়ে চমকে দিলো লাতিন ক্লাব

১৮

কথা বলার সময় এই ৮ ‍ভুল করছেন? এখনই সতর্ক হোন

১৯

সীমান্তে বিএসএফের ৬ জনকে পুশইনের অপচেষ্টা, রুখে দিল বিজিবি

২০
X