সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ০৮:৪৪ পিএম
আপডেট : ১৭ জুলাই ২০২৫, ০৮:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

‘যারা ফাউল কথা বলছিলেন তাদের কিন্তু গোপালগঞ্জে একটি শিক্ষা হয়ে গেছে’

সাতক্ষীরায় বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক প্রধান সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা। ছবি : কালবেলা
সাতক্ষীরায় বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক প্রধান সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা। ছবি : কালবেলা

সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক প্রধান সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা বলেছেন, যারা অত্যন্ত ফাউল কথা বলছিলেন তাদের কিন্তু বুধবার গোপালগঞ্জে একটি শিক্ষা হয়ে গেছে। গোপালগঞ্জের ঘটনার জন্য আমরাও ব্যতীত। কারণ তারা জুলাই গণঅভ্যুত্থানের নায়ক, তাদের প্রতি আমাদের ভালোবাসাও অনেক।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকালে সাতক্ষীরা শহরের সঙ্গীতা মোড় এলাকায় সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে সাতক্ষীরা জেলা যুবদলের বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।

আইনুল ইসলাম নান্টা বলেন, যুবদলের সর্বোচ্চ অভিভাবক দেশনায়ক তারেক রহমান। সেই অভিভাবকের জায়গায় আপনারা হাত দিয়েছেন। হাত দেওয়ার আগে আপনাদের চিন্তা করতে হতো। আমরা বলতে চাই অদৃশ্য শক্তি প্রলোভনে পড়ে আপনারা নির্বাচন বিলম্ব করবেন না। যতই টালবাহানা করেন না কেন নির্বাচন এদেশে হবে। সেই নির্বাচনে প্রধানমন্ত্রী হবেন দেশনায়ক তারেক রহমান। তাই তারেক রহমান সম্পর্কে আপনারা যে বাজে মন্তব্য করছেন এর থেকে বিরত থাকুন।

ছাত্রশিবিরকে নিয়ে তিনি বলেন, তারা মুহূর্তে মুহূর্তে খোলস পাল্টাতে পারে। তারা লুঙ্গির তলে ছিল। ৫ তারিখের পরে লুঙ্গির থেকে বের হয়ে এখন হয়েছে ছাত্রশিবির। ছাত্রশিবিরের সাবেক নেতা মাসুদ যেভাবে অকথ্য ভাষায় কথা বলছেন মনে হচ্ছে বাংলাদেশ তার বাবার লিজ নেওয়া। আমরা মাসুদকে হুঁশিয়ারি দিচ্ছি মাসুদ তুমি ভালো হয়ে যাও।

সমাবেশে জেলা যুবদলের সাবেক সহসমন্বয়ক মোহাম্মদ ফরিদ উদ্দিন সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা ছাত্র দলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, সাবেক সহসমন্বয়ক আলিমুজ্জামান আলিম, শ্যামনগর উপজেলা যুবদলের সদস্য সচিব আনারুল ইসলাম আঙ্গুর, সদর উপজেলা যুবদল সদস্য সচিব মনিরুজ্জামান প্রিন্স প্রমুখসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতারা।

সাতক্ষীরা জেলা যুবদলের সমাবেশে শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জজ কোর্ট এলাকায় গিয়ে শেষ হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ২ মাসের সর্বনিম্নে

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

১০

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

১১

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

১২

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

১৩

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৪

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

১৫

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

১৬

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

১৭

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

১৮

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

১৯

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

২০
X