সাইফুল ইসলাম রয়েল, কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ০৯:৫৪ এএম
অনলাইন সংস্করণ

‘ইলিশের দাম শুনেই গলা শুকিয়ে আসে’

ভরা মৌসুমেও ইলিশে হাত লাগাতে পারছেন না ক্রেতারা। ছবি : কালবেলা
ভরা মৌসুমেও ইলিশে হাত লাগাতে পারছেন না ক্রেতারা। ছবি : কালবেলা

খাবারের তালিকায় ইলিশের স্বাদ নিতে চায় না এমন মানুষের জুড়ি মেলানো ভার। প্রায় সব বয়সী মানুষই কম করে হলেও ইলিশ পছন্দ করেন। এমনকি বাংলার ঐতিহ্যের সঙ্গে পান্তা ইলিশের রয়েছে আদিম সম্পর্ক। কদিন আগেও যেন ইলিশ ভাজা তেলে কব্জি ডুবিয়ে খেতে পেরেছে ধনী, থেকে মধ্যবিত্তসহ নিম্ন আয়ের মানুষ। কিন্তু সময়ের পরিক্রমায় এখন সেই হরহামেশাই পছন্দের ইলিশ যেন সোনার হরিণ।

সম্প্রতি সময়ে ভরা মৌসুমেও সুস্বাদু খাদ্য তালিকার শীর্ষে থাকা ইলিশে হাত লাগাতে পারছেন না ক্রেতারা। শুধু নিম্ন আয়ের মানুষই নয়, এখন এই মাছে দাম হাঁকাতে ভয় পাচ্ছেন সব শ্রেণির ভোক্তারা। মাছ ব্যবসায়ীরাও বলছেন, দিনভর ইলিশের গন্ধ শুকলেও পরিবার নিয়ে খেতে পারছেন না তারা।

সাধারণ মানুষ বলছে, ক্রয় ক্ষমতার এতটাই বাহিরে ইলিশ, যা কিনতে হলে গুনতে হবে প্রায় এক মাসের কাঁচাবাজার খরচের টাকা। তাই সাধ থাকলেও ইলিশ কেনার সাধ্য নেই অধিকাংশ ক্রেতাদের। তারা বলছেন, পটুয়াখালীর মহিপুর, আলীপুর মৎস্য বন্দরে ইলিশ রপ্তানির বৃহৎ হাট থাকলেও নাগালের বাইরে কেন ইলিশের দাম।

কলাপাড়া পৌর শহরের মাছ বাজারে সরেজমিন ঘুরে কথা হয় নিত্যবাজার করতে আসা ভ্যানচালক সুমনের সঙ্গে। জানালেন গত কয়েকদিন পরিবার, পরিজন ইলিশ কিনে নিতে তাগিদ দিয়ে আসছে। কিন্তু বাজারে ঢুকে দাম শুনেই গলা শুকিয়ে আসে। ছোট জাটকা ইলিশের দামও ৭০০-৮০০ টাকা। আর কেজি ইলিশ ২৮০০ টাকার উপরে। তাই ফাইশ্যা মাছ কিনে বাড়ি ফিরছি।

তিনি বলেন, ‘এখন তো সিজন, ইলিশ কম দামে পাওয়ার কথা। কিন্তু আমাগো মতো গরিবের এখন ইলিশ খাওয়ার চেষ্টা পাগলামি।’

একই হাঁটে মাছ কিনতে আসা ইমারত নির্মাণ কারিগর রাছেল বলেন, ‘প্রায় আধাঘণ্টা ধরে ঘুরছি কিন্তু ইলিশ কিনতে পারিনি। দাম চায় অনেক।’ বাবা-মায়ের পছন্দের ইলিশ কেনা সাধ্যে কুলায় না তার। অপর ক্রেতা তুষার বলেন, ‘গত বছরের তুলনায় এ বছর ইলিশের দাম আকাশছোঁয়া। এক কেজির মাছের দাম তিন হাজার টাকা। আমি কেন, কোনো সাধারণ মানুষের পক্ষেই কিনে খাওয়া সম্ভব নয়।’

মাছ ব্যবসায়ী রজ্জব জানান, তিনি নিজে ইলিশ বিক্রি করলেও এ বছর নিজ পরিবারের জন্য ঘরে নিতে পারেননি। একটা বড় ইলিশ কিনে পরিবারকে খাওয়াতে হলে চালান টাকায় ঘাটতি পড়বে।

স্থানীয় মাছ ব্যবসায়ীরা জানান, গোটা উপকূলীয় এলাকায় প্রকার ভেদে জাটকা আকৃতির ইলিশের দামও প্রায় হাজার খানেক টাকা। আর মাঝারি ১৪০০ থেকে ১৭০০। আর বড় আকৃতির ইলিশ বিক্রি হচ্ছে ২৮০০ টাকা পর্যন্ত। এতে ইলিশ ছোঁয়ার স্বপ্ন অধরাই থাকছে সিংহভাগ মানুষের।

সাধারণ মানুষের অভিযোগ, সরকারিভাবে ইলিশের দাম বেঁধে না দেওয়ায় এমন লাগামহীন দাম হাঁকাচ্ছে ব্যবসায়ীরা।

মৎস্য বিভাগ বলছে, গত দুই সপ্তাহে দক্ষিণের আড়তগুলোতে প্রায় ১৩০ টন রুপালি ইলিশ সমুদ্র থেকে আহরণ করেছেন জেলেরা।

তবে বৈরী আবহাওয়ায় ভরা মৌসুমে মাছ ধরতে না পাড়া এবং চাহিদানুযায়ী সরবরাহ কম থাকায় দাম বৃদ্ধি পাচ্ছে বলে জানান কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা। এ ছাড়া সরকারিভাবে ইলিশের দাম বেঁধে দেওয়ার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে বলে জানান তিনি।

এদিকে বাজার মনিটরিং ব্যবস্থার বিষয়ে জানতে কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসারের মোবাইল নম্বরে কল করলেও তিনি সাড়া দেয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

‘এটি আমাদের দল নয়’—ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

১১

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

১২

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১৩

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১৪

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

১৫

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৬

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১৭

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১৮

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৯

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

২০
X