মহিপুর (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ০৩:০৬ পিএম
অনলাইন সংস্করণ

ফুচকা না এনে মাছ আনলেন স্বামী, অতঃপর...

মরদেহ উদ্ধার করে পুলিশ। ছবি : কালবেলা
মরদেহ উদ্ধার করে পুলিশ। ছবি : কালবেলা

পটুয়াখালীর মহিপুরে ফুচকা না আনায় স্বামীর সঙ্গে অভিমানে গলায় ফাঁস নিয়েছেন মোসা. মারজিয়া আক্তার নামের এক গৃহবধূ।

শনিবার (১৯ জুলাই) মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের দিয়ার আমখোলা গ্রামে এ ঘটনা ঘটে। মারজিয়া (১৮) ওই ইউনিয়নের পূর্ব আলীপুর গ্রামের বাসিন্দা আলম প্যাদার মেয়ে।

মারজিয়ার স্বামী জাহিদ প্যাদা বলেন, শুক্রবার রাতে মারজিয়া আমাকে ফুচকা আনতে বলেছিল। মাছের গদিতে কাজের চাপ বেশি থাকায় অনেক রাতে বাসায় ফেরায় ফুচকা আনতে পারিনি। ফুচকা না এনে মাছ নিয়ে বাসায় ফেরায় সে রাগ করে। মাছ কেটে ধোয়া শেষে মোবাইল হাতে নেয়। এত রাতে মোবাইল না দেখে ঘুমাতে বলি। এতে সে রাগ করে পাশের বারান্দায় ঘুমাতে যায়। আমিও ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে আমার স্ত্রীকে বিছানায় না দেখে বারান্দায় গিয়ে দেখি গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলে আছে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, মহিপুর থানার দিয়ারআমখোলা গ্রাম থেকে দুপুরে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে একটি ইউডি মামলা হবে। লাশ ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে গোটা লঞ্চঘাট

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১১ জেলার সীমান্তে বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

১০

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

১১

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

১২

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

১৩

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

১৪

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

১৫

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৬

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

১৭

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

১৮

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

১৯

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

২০
X