মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
মাদারগঞ্জ ( জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ০৮:০৩ পিএম
অনলাইন সংস্করণ

নির্মাণাধীন সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু

উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় ভুক্তভোগীদের। ছবি : কালবেলা
উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় ভুক্তভোগীদের। ছবি : কালবেলা

জামালপুরের মাদারগঞ্জে মসজিদের নির্মাণাধীন সেপটিক ট্যাংকে নেমে কাজ করার সময় বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার গুনারীতলা ইউনিয়নের জাংগালিয়া কালুর মোড় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন- মোশারফ হোসেন ( ৩৫) ও জদু মণ্ডল (৫০)। পেশায় তারা নির্মাণ শ্রমিক ছিলেন। সম্পর্কে তারা চাচা-ভাতিজা।

স্থানীয়রা জানান, কিছুদিন আগে মোশারফ ও জদু মণ্ডল নিজ এলাকার মসজিদের নির্মাণাধীন সেপটিক ট্যাংকের ছাদ ঢালাই করেন। সেই ছাদ ঢালাই কাজের তদারকি করতে আজ বিকেল ৪টার দিকে তারা আসেন। প্রথমে জদু মণ্ডল ট্যাংকের ভেতরে নামলে বিষাক্ত গ্যাসে অজ্ঞান হয়ে যান। এ সময় তাকে উদ্ধার করতে মোশারফ হোসেন নামলে তিনিও অজ্ঞান হয়ে পড়ে যান।

টের পেয়ে আশপাশের লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিস স্টেশন ও মাদারগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের টিম এসে ট্যাংকের সাইট দেওয়াল ভেঙে তাদের অজ্ঞান অবস্থায় উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা ১০০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে আনেন। কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন। মাদারগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার রইচ উদ্দিন বলেন, আমরা আনুমানিক বিকেল ৪টা ২৫ মিনিটের সময় খবর পাই জাংগালিয়া এলাকায় সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে দুজন নির্মাণ শ্রমিক অচেতন অবস্থায় পড়ে আছে। আমরা দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থল পৌঁছে সেপটিক ট্যাংকের সাইট দেওয়াল ভেঙে অচেতন অবস্থায় দুজন নির্মাণ শ্রমিককে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলার ১০০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে পাঠাই।

দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. সালেহ মাহাদী জানান, মোশারফ হোসেন ও জদু মণ্ডল নামে দুই রোগীকে জরুরি বিভাগে আনা হয়। হাসপাতালে আনার আগেই তারা মারা গেছেন।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ বলেন, এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X