রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৩ জুলাই ২০২৫, ১০:১৯ পিএম
অনলাইন সংস্করণ

নেসকোর প্রিপেইড মিটারে মাসিক ভাড়া, ভোগান্তিতে গ্রাহকরা

নেসকোর প্রিপেইড মিটার। ছবি : কালবেলা
নেসকোর প্রিপেইড মিটার। ছবি : কালবেলা

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) কর্তৃপক্ষের আরোপিত প্রিপেইড মিটার ভাড়া নিয়ে অসন্তোষ প্রকাশ করছেন রাজশাহীর গ্রাহকরা। কেউ কেউ বলছেন, নিজেদের টাকায় কেনা পুরোনো মিটারের পরিবর্তে প্রিপেইড মিটার বসিয়ে এখন মাসে মাসে ভাড়া গুনতে হচ্ছে, যা অন্যায্য।

রাজশাহী নগরের দাসপুকুর এলাকার বাসিন্দা এনামুল হক বলেন, ‘আমার পুরোনো মিটার তো আমি নিজেই কিনেছিলাম। হঠাৎ একদিন এসে ওরা নতুন মিটার বসিয়ে দিয়ে আগেরটা নিয়ে গেছে। এখন আবার ওই মিটারের জন্য মাসে ৪০ টাকা করে ভাড়া নিচ্ছে। এটি অবিচার।’

এদিকে, একই এলাকার বাসিন্দা নাসির আলীর বাড়িতে এখনো প্রিপেইড মিটার বসানো হয়নি। ফলে, তার মাসিক বিদ্যুৎ বিলে কোনো ভাড়া যুক্ত হয় না।

মহানগরের শিরোইলের বাসিন্দা শহিদুল ইসলাম জানান, প্রিপেইড মিটারে বিদ্যুৎ খরচ ঠিকমতো মাপা যাচ্ছে, এটা ভালো। কিন্তু ভাড়া কেন কাটা হচ্ছে, সেটা আমরা বুঝতে পারছি না। বিদ্যুৎ কিনেই ব্যবহার করি, মিটারের জন্য আবার মাসে মাসে টাকা দিতে হবে এটা অবিচার। তা ছাড়া এসব মিটার তো আমার আগের টাকা দিয়ে কেনা মিটারের পরিবর্তেই দেওয়া হয়েছে। তাহলে ভাড়া দেব কেন?

নেসকো সূত্রে জানা গেছে, রাজশাহী ও রংপুর বিভাগে এখন পর্যন্ত ৬ লাখ ৭০ হাজার প্রিপেইড মিটার বসানো হয়েছে। প্রতি মাসে দুই ফেজ সংযোগের জন্য ৪০ টাকা এবং তিন ফেজ সংযোগের জন্য ২৫০ টাকা করে ভাড়া নেওয়া হয়। গড়ে প্রতি মাসে ভাড়া বাবদ প্রায় ২৭ কোটি টাকা আদায় করছে সংস্থাটি।

এ বিষয়ে প্রিপেইড মিটার প্রকল্পের পরিচালক হাসিবুর রহমান বলেন, ‘প্রিপেইড মিটার বসানোর পুরো খরচ সরকার দিচ্ছে না। এর রক্ষণাবেক্ষণ খরচ রয়েছে। এ কারণে গ্রাহকদের কাছ থেকে নামমাত্র ভাড়া নেওয়া হচ্ছে। এটি সরকার নির্ধারিত।’

তিনি আরও বলেন, ‘একটি মিটারের মূল্য প্রায় ৬ হাজার টাকা। কেউ চাইলে এককালীন মূল্য পরিশোধ করে সেটি কিনে নিতে পারেন। আবার চাইলে ভাড়ার ভিত্তিতে নিতে পারেন। যারা ভাড়ায় নিয়েছেন, সেটি আমাদের দায়িত্বে থাকবে।’

তবে গ্রাহকের আগের মিটার ফেরত না দেওয়ার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘কেউ চাইলে তার আগের মিটার ফেরত দেওয়া হবে।’

এদিকে রাজশাহীর নাগরিক সংগঠনগুলো প্রিপেইড মিটার ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে। রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান বলেন, ‘এই মিটারগুলো ত্রুটিপূর্ণ। একবার বন্ধ হয়ে গেলে ঠিক করতে আসে না। শুধু ভাড়া নয়, ভ্যাট-ট্যাক্সও কাটা হচ্ছে। এগুলো মানুষের ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে।’

তিনি বলেন, অনেক গ্রাহক মিটার পরিবর্তনের সময় আপত্তি জানিয়েছিলেন। কিন্তু তখন তাদের কথা শোনা হয়নি। আমরা দাবি জানাচ্ছি, আগের মিটারগুলো ফেরত দেওয়া হোক। নইলে আমরা আন্দোলনে যাব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ী শফিকুল হত্যার রহস্য উন্মোচন

নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, দাবি চসিক মেয়রের

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

হাসপাতাল বন্ধ, নাকি দায়ীদের শাস্তি?

গ্যাসের চাপ কতক্ষণ কম থাকবে, জানাল তিতাস কর্তৃপক্ষ

কুয়েত-কাতারের চেয়েও বড় বাজেট বাংলাদেশে : রাষ্ট্রদূত মুশফিক

ভারতে বিমান বিধ্বস্তে ৫ সামরিক সদস্য নিহত

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে যুক্ত হলেন শেখ মেহেদী

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১০

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১১

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

১২

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

১৩

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

১৪

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

১৫

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

১৬

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

১৭

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

১৮

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

১৯

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

২০
X