টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

টঙ্গীতে কাউন্সিলরের বিরুদ্ধে আমেরিকা প্রবাসীর জমি দখল

গাজীপুর জেলা ম্যাপ। ছবি : কালবেলা
গাজীপুর জেলা ম্যাপ। ছবি : কালবেলা

টঙ্গীতে আমেরিকা প্রবাসী এক পরিবারের পক্ষ থেকে ৫০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কাজী আবু বকর সিদ্দিকসহ তিনজনের বিরুদ্ধে জমি দখল ও লুটপাটের অভিযোগে করা মামলা পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (৪ সেপ্টেম্বর) গাজীপুর আদালতে এই মামলা দায়ের করেন জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তি।

মামলায় বিবাদী করা হয়েছে টঙ্গীর ৫০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কাজী আবু বকর সিদ্দিক ও তার সহযোগী অহিদ উল্লাহ এবং ওমর ফারুককে।

মামলার বিবরণে বলা হয়, বাদীর মালিকপক্ষের চার ভাই আমেরিকা প্রবাসী। বাদীর প্রবাসী চার ভাই নুর নবী চৌধুরী, নুর আলম চৌধুরী, গোলাম সরওয়ার ও মোহাম্মদ নুরুল হুদা মিলে টঙ্গীর শালিকচূড়ায় ২০০২ সালে ৫ বিঘা জমি ক্রয় করেন। গত ২৫ আগস্ট ওই জমিতে স্থাপনা নির্মাণের জন্য ইট, বালু, সিমেন্ট ও রডসহ প্রায় এক কোটি টাকার মালামাল ক্রয় করে জমিতে রাখা হয়। গত ৩০ আগস্ট জমির উপর রাখা নির্মাণসামগ্রী লুট করে নিয়ে যায় বিবাদীরা। তা ছাড়া ওই জমির ২১০ ফিট সীমানা প্রাচীর ভেঙে জমির উপর দিয়ে অবৈধভাবে রাস্তা নির্মাণ করছেন তারা।

জমির মালিক নুর নবী চৌধুরী জানান, আমরা প্রবাসী এবং রেমিটেন্স যোদ্ধা। আমাদের কষ্টার্জিত টাকা দিয়ে জমিটি ক্রয় করা হয়। আমাদের সঙ্গে আলাপ আলোচনা না করে বিবাদীরা জোরপূর্বক দেয়াল ভেঙে জমির ওপর মাটি ফেলে রাস্তা নির্মাণ করছে এবং নির্মাণসামগ্রী লুট করে নিয়ে গেছে। এ বিষয়ে জানতে চাইলে তারা আমাদের প্রাণ নাশের হুমকি প্রদান করে এবং বিভিন্নভাবে ভয়ভীতি দেখায়।

অভিযোগের বিষয়ে গাজীপুর সিটি করপোরেশনের ৫০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কাজী আবু বকর সিদ্দিক বলেন, তাদের জমি দখল করে রাস্তা করা হচ্ছে না। রাস্তা করতে গিয়ে কিছু কিছু জায়গায় দেয়াল ধসে পড়েছে। এগুলো মেরামত করে দেওয়া হবে। আর যদি রাস্তা করার জন্য তাদের জমি দিয়ে থাকে তাহলে ওই পরিমাণ জমির মূল্য পরিশোধ করা হবে।

টঙ্গী পূর্ব থানার ওসি মো. আশরাফুল ইসলাম বলেন, ওই জমিতে আদালত ১৪৪ ধারা জারি করেছে। তবে তারা যে অভিযোগটি করেছেন, তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আদালতে দায়েরকৃত মামলার আইনজীবী অ্যাডভোকেট জাকির হোসেন জানান, বিজ্ঞ আদালতে মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

১০

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

১১

দক্ষিণ আফ্রিকায় আগুনে প্রাণ গেল ৬ বাংলাদেশির

১২

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

১৩

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

১৪

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

১৫

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

১৬

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

১৭

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

১৮

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১৯

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

২০
X