রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ০৩:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

১০ ঘণ্টা পর সাজেকে যান চলাচল স্বাভাবিক 

মাটি সরাতে কাজ করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি : কালবেলা
মাটি সরাতে কাজ করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি : কালবেলা

খাগড়াছড়িতে ১০ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়েছে। এতে আটকে পড়া ৪ শতাধিক পর্যটক ফিরতে পারবেন নিজ গন্তব্যে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক বাঘাইহাট সড়কের নন্দারাম, চাইল্ল্যাতলী ও চম্পক নগর এলাকায় ভোর ৪টার দিকে পাহাড়ধসে সড়কে পড়ে। ফলে সাজেকের সঙ্গে খাগড়াছড়ি সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়।

পরে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও স্থানীয়ের চেষ্টায় সড়ক থেকে মাটি সরিয়ে নেওয়া হলে, দুপুর আড়াইটার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। এতে সাজেকে আটকে পড়া পর্যটকরা নিজ নিজ গন্তব্যে ফিরতে পারছেন।

সাজেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অতুলাল চাকমা পাহাড়ধসের বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়কের ৩টি স্থানে পাহাড়ের মাটি ধসে পড়ে। পাশাপাশি বড় বড় পাথর ও গাছপালা উপড়ে পড়ে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার জানান, সড়ক থেকে দুপুর আড়াইটার দিকে মাটি সরানোর কাজ শেষ হলে যান চলাচল স্বাভাবিক হয়। এতে সাজেক আটকে পড়া পর্যটকরা চাইলে ফিরতে পারবেন।

কালবেলা/এনএএস/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১০

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

১১

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

১২

ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি কার্যকর হবে: ট্রাম্প

১৩

আর্জেন্টিনা ফুটবল বসকে যুক্তরাষ্ট্রে আটকের খবর, যা জানা গেল

১৪

সেই বিচারককে গোপালগঞ্জ থেকে প্রত্যাহার

১৫

যবিপ্রবির নতুন ট্রেজারার ড. ফারুক হাসান

১৬

এনসিপির সেই শীর্ষ নেতা স্থায়ী বহিষ্কার

১৭

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

১৮

ভক্ত সেজে দুই ভরি স্বর্ণ হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেপ্তার 

১৯

বাংলাদেশের পোশাক খাতে সাসটেইনেবিলিটি রিপোর্টিং জোরদারে বিজিএমইএ-জিআরআইর কৌশলগত অংশীদারত্ব

২০
X