গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুলাই ২০২৫, ০৫:১৯ পিএম
অনলাইন সংস্করণ

দুধ দিয়ে গোসল করে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার পদত্যাগ

দুধ দিয়ে গোসল করে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ফাইম ভুইয়া। ছবি : কালবেলা
দুধ দিয়ে গোসল করে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ফাইম ভুইয়া। ছবি : কালবেলা

গোপালগঞ্জের সদর উপজেলায় দুধ দিয়ে গোসল করে দল থেকে পদত্যাগ করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতা।

শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৪টার দিকে তার নিজ বাড়িতে দুধ দিয়ে গোসল করে দল থেকে পদত্যাগ করেন।

পদত্যাগ করা ওই নেতার নাম ফাইম ভুইয়া। তিনি উপজেলার চন্দ্র দিঘলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

এ সময় ফাইম বলেন, আমার অজান্তে আমাকে চন্দ্রদিঘলিয়া ইউনিয়ন কমিটির সাংগঠনিক সম্পাদক পদে রাখা হয়। আজকে বিষয়টি আমার নজরে এলে আমি দুধ দিয়ে গোসল করে পদত্যাগ করলাম।

তিনি বলেন, আমাকে ও আমার পরিবারকে হেয় করার জন্য নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগে আমার নাম দেওয়া হয়েছে। আমি এই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে ঘৃণা করি।

ফাইম আরও বলেন, আমার বয়স যখন ১১ বছর সে সময় আমার নাম ওই ইউনিয়ন ছাত্রলীগের কমিটিতে দেওয়া হয়েছে। আমি এবার এসএসসি পরীক্ষা দিয়েছি। এখন থেকে আমার সঙ্গে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কোনো সম্পর্ক নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোস্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১০

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১১

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১২

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১৩

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১৪

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৫

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৬

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৭

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

১৮

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

১৯

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

২০
X