মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুলাই ২০২৫, ০৬:৪০ পিএম
অনলাইন সংস্করণ

সম্পত্তি লিখে নিয়ে মাকে বাড়ি থেকে বের করে দিল ছেলে

ভুক্তভোগী বৃদ্ধা। ছবি : কালবেলা
ভুক্তভোগী বৃদ্ধা। ছবি : কালবেলা

রাজবাড়ীর পাংশায় কৌশলে সম্পত্তি লিখে নিয়ে মাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে। এ ঘটনায় পাংশা মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী বৃদ্ধা।

ভুক্তভোগী মোছা. ফিরোজা খন্দকার (৬৫) পাংশা পৌরশহরের মাগুরাডাঙ্গী গ্রামের মৃত রইচ উদ্দিন খন্দকারের স্ত্রী।

অভিযুক্ত ছেলের নাম মো. খন্দকার ফজলে রাবিব সাগর (৪২) ও তার স্ত্রী মোছা. মুন্নি খন্দকার (২৭)।

অভিযোগ ও ভুক্তভোগী ওই নারী সূত্রে জানা গেছে, একমাত্র ছেলে ও তার পুত্রবধূ তার নিজ নামীয় বাড়িসহ জমি কৌশলে লিখে নেয়। ১৮ মাস আগে মারধর করে তাকে বাড়ি থেকে বের করে দেয়। পরে ২৩ জুন সকালে তিনি বাড়িতে গেলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করার হুমকি দিয়ে বাড়ি থেকে বের করে দেয়।

এ ঘটনায় অভিযুক্ত সাগরের বোন দীনা খন্দকার বলেন, আমার ভাই কৌশলে আমাদের বাড়ির সম্পত্তি লিখে নিয়ে আমার মাকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছে। বিষয়টি আমরা জানতাম না। বিষয়টি জানার পরে অনেক খোঁজাখুঁজি করে মাকে পেয়েছি। এ বিষয়ে একটি মামলাও চলমান রয়েছে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এর বিচার দাবি করছি।

অভিযুক্ত সাগরের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও নম্বরটি ব্যবহৃত হচ্ছে না বলে জানায় কর্তৃপক্ষ।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, এ সংক্রান্ত বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১০

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১১

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১২

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৩

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৪

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৫

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৬

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৭

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৮

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৯

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

২০
X