মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ১০:২১ এএম
অনলাইন সংস্করণ

নারী নির্যাতনের মামলায় গ্রেপ্তার সাবেক মেয়র

গ্রেপ্তার মো. শাহজাহান কাজী রিপন। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার মো. শাহজাহান কাজী রিপন। ছবি : সংগৃহীত

খাগড়াছড়ির রামগড় পৌরসভার সাবেক মেয়র মো. শাহজাহান কাজী রিপনকে নারী নির্যাতনের মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রামগড়ের সোনাইপুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মোহাম্মদ শাহজাহান কাজী রিপন রামগড় পৌরসভার ফেনীরকুল গ্রামের কাজী রুহুল আমীনের ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

জানা গেছে, জুলাই গণ-অভ্যুত্থানের পরবর্তী দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার পর তার নিজ বাড়ি থেকে পালানোর সময় পুলিশ তাকে গ্রেপ্তার করে।

কাজী রিপন ২০১১ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মেয়র নির্বাচিত হন। ২০১৬ সাল স্বতন্ত্র প্রার্থী হিসেবে দ্বিতীয় মেয়াদে পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০০৩ সালে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও ২০০৮ সাল থেকে দুই মেয়াদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০১৯ সালের উপজেলা আওয়ামী লীগের কমিটির এক নম্বর সদস্য ছিলেন তিনি।

এ বিষয়ে রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন বলেন, সে যৌতুক ও নারী নির্যাতনের একটি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি। এ ছাড়া তার নামে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তাকে খাগড়াছড়ি আদালতে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১১

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১২

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৩

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৪

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৫

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৬

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৭

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৮

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৯

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

২০
X