ভোলা প্রতিনিধি
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ০৯:১২ পিএম
অনলাইন সংস্করণ

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে বিয়ের দাবিতে বৈষম্যবিরোধী নেত্রীর অনশন

ভোলার চরফ্যাশনে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রী। ছবি : সংগৃহীত
ভোলার চরফ্যাশনে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রী। ছবি : সংগৃহীত

ভোলার চরফ্যাশনে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে বিয়ের দাবিতে অনশন করছেন বৈষম্যবিরোধী আন্দোলনের সহ-সমন্বয়ক দাবি করা এক কিশোরী। পাঁচ দিন ধরে প্রেমিকের বাড়ির সামনেই অনশনে বসে আছেন তিনি।

ঘটনাটি ঘটেছে চরফ্যাশন উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের চর আফজাল গ্রামের ১ নম্বর ওয়ার্ডে। স্থানীয় সূত্র বলছে, ওই কিশোরী দীর্ঘদিন ধরে ভোলা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। আন্দোলনের সময়ই ছাত্রলীগ নেতার সঙ্গে তার পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু এখন বিয়েতে অনাগ্রহ দেখাচ্ছেন ওই প্রেমিক।

রোববার (২৭ জুলাই) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি।

কিশোরীর দাবি, প্রেমিক তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েও মুখ ফিরিয়ে নিয়েছে। তাই বাধ্য হয়েই অনশনে বসেছেন তিনি। এ দিকে পাঁচ দিন ধরে চলা এই অনশনের কারণে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

কিশোরী জানায়, সে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। তবে ব্যবহারিক পরীক্ষা না দেওয়ায় সে অকৃতকার্য। তার দাবি, তার প্রেমিক (কিশোর) নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত।

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় তাদের পরিচয়। পরে বন্ধুত্ব ও প্রেমে রূপ নেয় তাদের সম্পর্ক। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রেমিক তন্ময়ের সঙ্গে শারীরিক ঘনিষ্ঠতা হয়েছে বলেও অভিযোগ কিশোরীর। সে কিছু ছবি দেখিয়েও ঘনিষ্ঠতার প্রমাণ দেখায়।

তার দাবি, প্রেমিক তন্ময়ের বাবা-মা সুকৌশলে সরিয়ে রেখেছে।

এদিকে বিয়ের দাবিতে অনশনরত তাছিন ইসলামকে অভিযুক্ত তন্ময়ের বাবা-মা অশ্লীল ভাষায় গালাগাল, হুমকি-ধমকি, চড়-থাপ্পড় ও মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। ওই ঘটনায় গত ২২ জুলাই চরফ্যাশন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে ওই কিশোরী। এ ঘটনায় প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি বলে জানায় সে।

অন্যদিকে, তন্ময়ের মা-বাবা তাদের ছেলে নির্দোষ দাবি করে বলেন, আমাদের ছেলে নির্দোষ। একটি মহলের ইন্ধনে অহেতুক ফাঁসাতে এ ষড়যন্ত্র চলছে।

এ বিষয়ে জানতে চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমানকে মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি কোনো সাড়া দেননি।

এ বিষয়ে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি বলেন, ওই কিশোরী থানায় বা উপজেলায় লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কী সর্বাত্মক যুদ্ধে জড়াবে

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

১০

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১১

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১৩

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

১৪

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

১৫

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

১৬

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

১৭

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

১৮

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

১৯

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

২০
X