সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ১২:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

মেঘনায় মাছধরা ট্রলারডুবি, ১ জনের মৃতদেহ উদ্ধার

মরদেহের পাশে স্বজনের আহাজারি। ছবি : কালবেলা
মরদেহের পাশে স্বজনের আহাজারি। ছবি : কালবেলা

নোয়াখালী হাতিয়ায় বলগেটের ধাক্কায় মাছধরা ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে সাকিব উদ্দিন নামে একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আরাফাত নামে একজন নিখোঁজ রয়েছেন।

সোমবার (২৮ জুলাই) ভোরে উপজেলার সুখচর ইউনিয়নের পশ্চিম পাশে মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

নিহত সাকিব উদ্দিন ১৭ চরকিং ইউনিয়নের শুল্লুকিয়া গ্রামের মনির উদ্দিনের ছেলে। নিখোঁজ আরাফাত সুখচর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দেলোয়ার হোসেনের ছেলে। এ ঘটনায় আফছার ও রহমান নামে দুজন আহত হয়েছেন।

জেলেরা জানান, মাছ ধরা শেষে তীরের পাশে নদীতে নোঙর করা অবস্থায় ছিল আফছার মাঝির ট্রলারটি। তাতে আফছার মাঝিসহ চারজন ঘুমিয়ে ছিলেন। রাত ৩টার দিকে হঠাৎ দক্ষিণ দিক থেকে আসা একটি বলগেট ট্রলারটিকে ধাক্কা দেয়। তাতে ঘটনাস্থলে উল্টে যায় জেলেদের ট্রলারটি। পরে চিৎকার করলে পাশের জেলেরা এসে আহত অবস্থায় দুজনকে উদ্ধার করেন। এক ঘণ্টা পর নদীতে ভাসমান অবস্থায় একজনের মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এখনো একজন নিখোঁজ রয়েছেন।

পাশে থাকা জামসেদ নামে এক জেলে জানান, আহত জেলেদের চিৎকার শুনে ঘুম থেকে উঠে তাদের উদ্ধার করেন। এ সময় বলগেটটি উত্তর দিকে চলে যায়। অন্ধকার থাকায় বলগেটটি চিনতে পারেননি বলে জানান তিনি।

নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশিষ চন্দ্র সাহা বলেন, ঘটনাটি শুনেছি। নৌ-পুলিশের একটি টিম ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। বৃষ্টি ও অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে যেতে একটু সময় লাগছে। মৃত জেলের স্বজনদের অভিযোগের ভিত্তিতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১০

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১১

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১২

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৩

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৪

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৫

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৬

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৭

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৮

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৯

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

২০
X