নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০২:১৭ এএম
অনলাইন সংস্করণ

কৌশলে মাদক কারবার, তবুও শেষ রক্ষা হলো না

গ্রেপ্তার মাদক কারবারি রেজাউল করিম। ছবি : কালবেলা
গ্রেপ্তার মাদক কারবারি রেজাউল করিম। ছবি : কালবেলা

বগুড়ার নন্দীগ্রামে পুলিশের চোখ ফাঁকি দিয়ে কৌশলে চলছিল মাদকের কারবার। তবে শেষ রক্ষা হলো না। পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি রেজাউল করিম (৩৭) এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার হয়েছে। সে উপজেলার বৃকঞ্চি গ্রামের মৃত কছিমুদ্দিন মাঝির ছেলে।

পুলিশ জানিয়েছে, নিজ এলাকায় মাদক কারবারি হিসেবে পরিচিত হওয়ায় পুলিশের নজরে ছিল রেজাউল করিম। তার বিরুদ্ধে পূর্বের তিনটি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। যে কারণে পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদকের ব্যবসা টিকিয়ে রাখতে নিজের গ্রাম ছেড়ে নন্দীগ্রাম পৌরসভার বেলঘড়িয়া সড়কপাড়া এলাকায় বসবাস করছিল। সেখানে বসতবাড়িতে বসেই মাদকের কারবার চালাতো রেজাউল করিম।

সোমবার (৪ সেপ্টেম্বর) রাতে থানার উপপরিদর্শক বিকাশ চক্রবর্তী এসব তথ্য জানান। গোপন তথ্যের ভিত্তিতে গত রোববার রাতে বেলঘড়িয়া সড়কপাড়া এলাকায় ওই মাদক কারবারির বসতবাড়িতে অভিযান চালায় পুলিশ। কৌশলে পালানোর চেষ্টায় ব্যর্থ হয় রেজাউল। স্থানীয় লোকজনের উপস্থিতিতে তাকে আটকের পর জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে তার শয়ন ঘরে মাদকদ্রব্য গাঁজা আছে। খাটের তোষকের নিচ থেকে নিজ হাতে পলিথিনে মোড়ানো এক পোটলা গাঁজা বের করে দেয় ওই মাদক কারবারি। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করায় তা আর বাস্তবায়ন করবে না ইরান’

স্পেনই জয়ের যোগ্য, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি: স্কালোনি

হারের পর মেসির ‘মলিন’ ছবি দিয়ে রোকোজ্জুর স্ট্যাটাস

মাংসের দাম নিয়ে সংঘর্ষ: বিএনপি নেতা বহিষ্কার

সিলেটে ফের বাড়ছে নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

যুক্তরাষ্ট্রের যে কোনো স্থল অভিযান প্রতিহত করা হবে: আইআরজিসি

২ কোটি টাকার চেক প্রতারণায় রিজেন্টের সেই সাহেদ কারাগারে

চট্টগ্রামে ট্রেন বন্ধ থাকায় রেলওয়ের ক্ষতি ৮৮ লাখ টাকা

রাসায়নিক কীটনাশক কীভাবে কাজ করে?

গৃহবধূকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

১০

সৌদি আরবে হুতিদের হামলায় চীনের প্রতিক্রিয়া

১১

মোজাফফরের বিচার কোর্ট মার্শালে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১২

শিশুকে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার পর হত্যা, একজনের মৃত্যুদণ্ড

১৩

বিলে ঝাঁপিয়ে ২ ধর্ষককে গ্রেপ্তার করল পুলিশ

১৪

টানা বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১৫

গম্বুজ আর মিনারের মায়াবী শহর তুরস্কের ইস্তাম্বুল

১৬

সরকারি কাজে বাংলা ভাষা ব্যবহার বাধ্যতামূলক করল শুভেন্দু সরকার

১৭

শিশু মরিয়ম ধর্ষণ-হত্যা: একমাত্র আসামিকে মৃত্যুদণ্ড

১৮

গণরায় উপেক্ষা করার পরিণতি ভালো হয় না: চরমোনাই পীর

১৯

শিক্ষক-শিক্ষার্থীদের থিম সং-রিলস পাঠানোর নির্দেশ দিল মাউশি

২০
X