চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ১১:০২ পিএম
অনলাইন সংস্করণ

অর্থ পাচারের চেষ্টা : চট্টগ্রাম বিমানবন্দর থেকে যাত্রী গ্রেপ্তার

গ্রেপ্তার আব্দুল মজিদ।
গ্রেপ্তার আব্দুল মজিদ।

চট্টগ্রামে প্রায় ২২ লাখ টাকার দেশি-বিদেশি মুদ্রাসহ মধ্যপ্রাচ্যের শারজাহগামী ফ্লাইটের এক যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২৭ জুলাই) সন্ধ্যায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার এরাবিয়ার ফ্লাইটে আরব আমিরাতের শারজাহ যাওয়ার সময় পাঁচটি দেশের মুদ্রাসহ এক যাত্রীকে গ্রেপ্তার করা হয়।

ওই যাত্রীর নাম আব্দুল মজিদ। তিনি চট্টগ্রামের লোহাগাড়ার উপজেলার বাসিন্দা। রোববার সন্ধ্যা ৬টার দিকে এয়ার এরাবিয়ার উড়োজাহাজে ওঠার আগেই তার মানিব্যাগ তল্লাশি করে এসব বৈদেশিক মুদ্রা উদ্ধার করে বিমানবন্দর কর্তৃপক্ষ।

সোমবার (২৮ জুলাই) বিমানবন্দরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার সন্ধ্যায় বিমানবন্দরের ব্যাগেজ স্ক্যানিং পয়েন্টে যাত্রী আব্দুল মজিদের গতিবিধি দেখে সন্দেহ হয় নিরাপত্তাকর্মী মাহফুজুর রহমানের। এ সময় বিমানবন্দরে দায়িত্বরত সংস্থাগুলোর উপস্থিতিতে যাত্রীর ব্যাগ তল্লাশি করে ২৩ লাখ টাকা মূল্যমানের পাঁচটি দেশের মুদ্রা উদ্ধার করা হয়।

উদ্ধার করা মুদ্রার মধ্যে রয়েছে ৪ হাজার ৭০০ মার্কিন ডলার, ৪৭ হাজার ৮৮৫ আমিরাতের দিনার, ৩ হাজার ৭৬২ সৌদি রিয়াল, ৩৪৬ ওমান দিনার ও ৩৬ হাজার বাংলাদেশি টাকা।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের মুখপাত্র মোহাম্মদ ইব্রাহীম খলিল। তিনি জানান, গ্রেপ্তার যাত্রীকে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়। যাত্রীর বিরুদ্ধে সরকারের রাজস্ব শুল্ক ফাঁকি দিয়ে বৈদেশিক মুদ্রা পাচারের অভিযোগে পতেঙ্গা থানায় মামলার এজাহার দাখিল করেছেন বিমানবন্দরে নিয়োজিত চট্টগ্রাম কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা মনিরুল ইসলাম।

কালবেলা/এসওআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১০

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১১

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১২

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৩

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১৪

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৫

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৬

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৭

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে

১৯

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

২০
X