পরশুরাম (ফেনী) প্রতিনিধি
প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ০২:৩৪ এএম
আপডেট : ২৯ জুলাই ২০২৫, ০৭:২৫ এএম
অনলাইন সংস্করণ

বিএসএফের বাধায় আটকে আছে বেড়িবাঁধ মেরামত কাজ

বাঁধের ভাঙা অংশ দিয়ে লোকালয়ে পানি ঢুকে যায়। ছবি : কালবেলা
বাঁধের ভাঙা অংশ দিয়ে লোকালয়ে পানি ঢুকে যায়। ছবি : কালবেলা

ফেনীর পরশুরামে সিলোনিয়া নদীর বন্যায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ নির্মাণের কাজ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বাধায় আটকে আছে। বাঁধ মেরামত করতে না পারায় বাঁধের ভাঙা অংশ দিয়ে লোকালয় পানি ঢুকে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা করেছে স্থানীয়রা। এ বেড়িবাঁধটি স্থানীয়রা চলাচলের রাস্তা হিসেবেও ব্যবহার করে থাকেন।

জানা গেছে, গত ৮ জুলাই টানা বৃষ্টি ও ভারতের পাহাড়ি ঢলের পানিতে উপজেলায় মুহুরি, কহুয়া ও সিলোনিয়া নদীর বেড়িবাঁধের ১৫টি স্থানে ভাঙন দেখা দেয়। মানুষের ঘরবাড়ি, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

উপজেলার মির্জানগর ইউনিয়নের ভারত সীমান্তবর্তী ডিএম সাহেবনগর গ্রামের বড় কবরস্থানের পাশে ভারত থেকে প্রবাহিত সিলোনিয়া নদীর বেড়িবাঁধের প্রায় ৩০ মিটার অংশ বন্যায় ভেঙে যায়। এর আগে ২০২৪ সালের আগস্ট মাসের বন্যায় একই জায়গায় বাঁধ ভেঙে যায়। তখন গ্রামবাসীর স্বেচ্ছাশ্রমে এটি মেরামত করা হয়।

বেড়িবাঁধ ভাঙনে ডিএম সাহেবনগর, মেলাঘর, রাঙ্গামাটিয়া ও মির্জানগর গ্রাম পানিতে তলিয়ে যায়। কয়েকদিন আগে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার বাঁধের মেরামত কাজ শুরু করতে চাইলে বিএসএফের বাধায় সেটি স্থগিত হয়ে যায়।

জানা যায়, ডিএম সাহেবনগরে ভারত সীমান্তের ২৫৫ নম্বর পিলারের কাছে বাঁধটি ভেঙেছে। বেড়িবাঁধের রাস্তাটি দিয়ে কবরস্থানে যাতায়াত করে চার গ্রামের মানুষ। বাঁধটি ভেঙে যাওয়ায় চলাচলে দুর্ভোগে পড়েছে মানুষ। এ ছাড়া নদীর পানি বেড়ে গেলে ভাঙনের অংশ দিয়ে লোকালয়ে পানি প্রবেশ করে কয়েকটি গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

ফেনী পানি উন্নয়ন বোর্ডে (পাউবো) সূত্র জানায়, ডিএম সাহেবনগরে সিলোনিয়া নদীর বেড়িবাঁধের প্রায় ৩০ মিটার অংশ ভেঙে গেছে। জঙ্গল ঘোনায় সিলোনিয়া নদীর ৩০ মিটারসহ ৬০ মিটার বাঁধ মেরামতে ৮ লাখ ৬৪ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সাহাবুদ্দিন এন্টারপ্রাইজ বাঁধটি মেরামতের কাজ পেয়েছে।

উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এনামুল কাউসার জানান, এটি চার গ্রামের কবরস্থানে যাতায়াতের রাস্তা। বিএসএফের বাধায় কাজ বন্ধ হয়ে আছে। তারা যাতায়াতে বাধা দেয়। বিএসএফ দিনে তিনবার এসে দেখে যায়। দ্রুত বাঁধটি মেরামত না করলে সিলোনিয়া নদীর পানি লোকালয়ে ঢুকবে।

ফেনী পানি উন্নয়ন বোডের্র (পাউবো) নির্বাহী প্রকৌশলী আক্তার হোসেন মজুমদার কালবেলাকে জানান, বেড়িবাঁধটির কিছু জায়গায় বিএসএফ বাধা দিয়েছে। যেহেতু দুদেশের বিষয়, সেজন্য বিজিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। দ্রুত বিষয়টির সমাধান হবে।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মোশারফ হোসেন কালবেলাকে জানান, বাঁধটি ভারতের সীমান্ত পিলারের কাছে। নোম্যান্সল্যান্ডে হওয়ায় তারা আপত্তি জানিয়েছে। দ্রুত বেড়িবাঁধটি মেরামতের কাজ যাতে শুরু করা যায়, সেজন্য চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X