বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ০১:২০ পিএম
অনলাইন সংস্করণ

স্বতন্ত্রভাবে নির্বাচনের ঘোষণা দিলেন ড. ফয়জুল হক

ড. ফয়জুল হক। ছবি : সংগৃহীত
ড. ফয়জুল হক। ছবি : সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসন থেকে স্বতন্ত্রভাবে নির্বাচন করার ঘোষণা দিলেন সদ্য পদত্যাগ করা বিএনপির মালয়েশিয়া কমিটির সহসমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ড. ফয়জুল হক।

মঙ্গলবার (২৯ জুলাই) তিনি তার ফেসবুক পোস্টে এই সিদ্ধান্তের কথা জানান।

ড. ফয়জুল হক তার পোস্টে উল্লেখ করেছেন, আমার বিশ্বাস এই আসনে ২৪-এর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়া রাজনৈতিক দলগুলো, পীর-মাশায়েখ, আলেম-ওলামা, দেশপ্রেমিক ইসলামপন্থি রাজনৈতিক শক্তিগুলো, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান, ইমাম, কারি, হাফেজ, মুয়াজ্জিন, শিল্পী, সাহিত্যিক, কবি, সাংবাদিক, পেশাজীবী, শিক্ষক, সুধী, কৃষক, শ্রমিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কওমি, আলিয়া, দ্বীনিয়া, সরকারি-বেসরকারি সম্মানিত চাকরিজীবী, ব্যবসায়ী, শ্রমিক সংগঠন, পরিবহন শ্রমিক, কুটির শিল্পের উদ্যোক্তা, ক্ষুদ্র ব্যবসায়ী, এবং আরও অনেক শ্রেণির মানুষ—দল-মত নির্বিশেষে আমার প্রতি তাদের সমর্থন প্রকাশ করবেন। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের একজন কর্মী হিসেবে এটাই আমার প্রত্যাশা।

তিনি লেখেন, ‘শুনেছি, কিছু কিছু রাজনৈতিক দল এরই মধ্যে আমার স্বতন্ত্র প্রার্থী ঘোষণার সংবাদে তাদের প্রার্থী প্রত্যাহার করেছেন এবং কেউ কেউ প্রার্থী দেওয়া থেকে বিরত আছেন। তাদের প্রতি আমার শ্রদ্ধা, সম্মান ও কৃতজ্ঞতা রইল।’

তিনি আরও লেখেন, ‘আমি বাংলাদেশের গণমানুষের কণ্ঠ হিসেবে সংসদে কণ্ঠ উঁচিয়ে কথা বলতে চাই। আমি আমার এলাকাকে মামলাবাজি, হামলা, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম এবং সব ধরনের নৈরাজ্য বন্ধ করে শান্তির নগরী হিসেবে গড়ে তুলতে চাই। যেখানে দল বা ধর্মের ভিত্তিতে কাউকেই বৈষম্যের মধ্যে ফেলতে চাই না।’

সবশেষে ড. ফয়জুল হক উল্লেখ করেন, ‘আমার বিশ্বাস, আমার মতো মজলুমের পক্ষে শান্তিকামী মানুষ ঐক্যবদ্ধ আওয়াজ তুলে আমার হাতকে শক্তিশালী করে সত্যিকার আদর্শবান দেশ গঠনে সাহায্য করবেন। ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক মূল্যবোধের ভিত্তিতে সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলার সৎ সাহসই আমার শক্তি। মহান রব আমাদের কামিয়াবি নসিব করুন। আমিন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১০

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১২

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৩

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৪

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৫

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৬

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৭

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৯

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

২০
X