রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ০৬:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

বাড়ছে কাপ্তাই হ্রদের পানি, ডুবছে ঝুলন্ত সেতু

ডুবতে শুরু করেছে রাঙামাটির ঝুলন্ত সেতু। ছবি : কালবেলা
ডুবতে শুরু করেছে রাঙামাটির ঝুলন্ত সেতু। ছবি : কালবেলা

কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি পাওয়ায় রাঙামাটির ঝুলন্ত সেতুটি ডুবতে শুরু করেছে। মঙ্গলবার (২৯ জুলাই) সকালে সেতুটির একপাশ দিয়ে পানি উঠতে শুরু করে। বেলা গড়াতে সেতুটির বিভিন্ন স্থানে এক থেকে দুই ইঞ্চি পানিতে ডুকতে দেখা গেছে।

সদর উপজেলার পর্যটন এলাকায় পর্যটন করপোরেশন ১৯৮৬ সালে নয়নাভিরাম ৩৩৫ ফুট দীর্ঘ ঝুলন্ত সেতুটি নির্মাণ করে। দুই পাহাড়ের মাঝখানে দুটি পিলারের ভর করে দাঁড়িয়ে থাকা দৃষ্টিনন্দন এ সেতুটি দেখতে জলপথে ও স্থলপথে যে কোনো মাধ্যমে সহজে যাওয়া যায়। বর্তমানে সেতুটি ‘সিম্বল অব রাঙামাটি’ হিসেবে দেশ-বিদেশে পরিচিতি লাভ করেছে।

১৯৮৬ সালে স্থাপনের পর থেকে কাপ্তাই হ্রদের পানি ১০৪-১০৫ এমএসএল হলে হ্রদের পানিতে ডুবে যায় পর্যটন করপেরেশনের ঝুলন্ত সেতুটি।

কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা যায়, বর্তমানে কাপ্তাই হ্রদে পানির লেভেল ১০৫ দশমিক ৬৯ এমএসএল। হ্রদের পানি ১০৮ দশমিক ৫ এমএসএল এর কাছাকাছি আসলে জলকপাট দিয়ে হ্রদে পানি কর্ণফুলী নদীতে ছেড়ে দেওয়া হবে।

রাঙামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক আলো বিকাশ চাকমা জানান, ঝুলন্ত সেতুতে পানি ছুঁই ছুঁই অবস্থায় আছে। সেতুতে পুরোপুরি পাবি প্রবেশ করলে আমরা কতৃপক্ষের অনুমতি সাপেক্ষে দর্শনার্থী চলাচলের ওপর নিষেধাজ্ঞা দেব। তবে এখনো পুরোপুরি পানি প্রবেশ না করাই দর্শনার্থী প্রবেশে কোনো বাধ্যবাধকতা নেই।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম

চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ঢাকার ৬১ ইউনিয়ন পরিষদে লটারিতে সচিব বদলি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ: এমপি মান্নান

গাজী নজরুল এমপি থাকবেন কি না, জানালেন চিফ হুইপ

প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: মিয়া গোলাম পরওয়ার

সাংবাদিক আবু হেনা রাসেলের মৃত্যু

বেসামরিক স্থাপনায় হামলার হুমকির জবাবে ট্রাম্পকে পাল্টা সতর্কবার্তা ইরানের

রিজার্ভ আরও বাড়ল

সিলেটে হাম-নিউমোনিয়ায় ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৭

১০

পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

১১

লালমনিরহাটে চোরাচালান মামলায় ভারতীয় নাগরিকের কারাদণ্ড

১২

প্রধানমন্ত্রীর সঙ্গে রিহ্যাব প্রেসিডেন্টের সাক্ষাৎ

১৩

সেই ইকনের পাশে দাঁড়াচ্ছেন ডেপুটি স্পিকার ও লতিফ মাস্টার ফাউন্ডেশন

১৪

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

১৫

মেসি-রোনালদোর কাতারে নাম লিখিয়ে অবসরে ওচোয়া

১৬

এমপি পদ ছাড়তে গাজী নজরুলকে জামায়াতের আলটিমেটাম

১৭

নাটোরে হত্যা ও ডাকাতি মামলায় ৪ জনের যাবজ্জীবন

১৮

নতুন টেস্ট ও ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করল আফগানিস্তান

১৯

জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি প্রাণ দিয়েছে ছাত্রদল: ডিএনসিসি প্রশাসক

২০
X