নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

পথে মারধর করে লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

নওগাঁর মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা
নওগাঁর মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা

নওগাঁর বদলগাছীতে নজরুল ইসলাম নয়ন নামের এক ইটভাটা ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্তের কাছে পাওনা টাকা চাওয়ায় এবং সমাধানের জন্য থানায় অভিযোগ করায় এ হামলা বলে ভুক্তভোগীর অভিযোগ। রোববার (৩ সেপ্টেম্বর) উপজেলার তালতলী প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা গেছে, মেসার্স নয়ন ব্রিকস্ ফিল্ডস ইটভাটার মালিক নজরুল ইসলাম নয়নের ইটভাটায় রাকিব হোসেন ফিল্ড ম্যানেজার হিসেবে কাজ করতেন। সেই সুবাধে দুই-তিন মাস আগে রাকিব নয়নের ভাটায় ইট বানানোর কাজের লোক দেওয়ার কথা বলে এক লাখ পাঁচ হাজার টাকা নেন। কিন্তু কোনো লোক না দেওয়ায় তাকে বারবার বলা হয় এবং টাকা ফেরত দেওয়ার জন্য বলা হয়। কিন্তু তিনি না দিয়ে টালবাহানা শুরু করেন। বিষয়টি সমাধানের জন্য থানায় অভিযোগ দায়ের করেন নয়ন।

অভিযোগকারী নজরুল ইসলাম নয়ন বলেন, ‘৩ সেপ্টেম্বর আমি ইটভাটা থেকে মোটরসাইকেলে করে শ্বশুরবাড়ি মালঞ্চা গ্রামে যাচ্ছিলাম। পথে মেহেদী হাসান ও রাকিবের নেতৃত্বে আরও দুই-তিনজন পথরোধ করে মারধন করেন। এ সময় আমার প্যান্টের দুই পকেটে থাকা ৩ লাখ ২৫ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা।

তিনি আরও বলেন, ‘আমার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা হত্যার হুমকি দিয়ে চলে যান। পরে আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিই। আমি থানায় অভিযোগ দিয়েছি।’

এ বিষয়ে জানতে চাইলে মেহেদী হাসান মোবাইল ফোনে বলেন, ‘আমার ভাই রাকিব নয়নের ইটভাটায় চাকরি করতেন। নয়ন তার ভাটার জন্য একজন সর্দার ঠিক করতে বলেন। রাকিব মোস্তফা নামে এক সর্দারকে ঠিক করে এবং আমার ভাইয়ের মাধ্যমে মোস্তফাকে ৫০ হাজার টাকা অগ্রিম দেওয়া হয়। কিন্তু মোস্তফা ভাটায় না যাওয়ার কারণে একটু ঝামেলা হয়। পরে মোস্তফাকে ইটভাটায় নিয়ে গিয়ে স্ট্যাম্পের মাধ্যমে মোস্তফা টাকা পেয়েছে মর্মে স্বীকারোক্তি নেন নজরুল ইসলাম নয়ন। তাহলে আমার ভাইয়ের দোষ কোথায়? আমি ডিসের ব্যবসা করি। আমার কী সেই ক্ষমতা আছে, দিনে দুপুরে রাস্তা অবরোধ করে মরধর করার। বরং নয়ন আমার কাছ থেকে ধার নিয়েছে এক লাখ টাকা। সেই টাকা না দেওয়ার জন্যই এই অভিযোগের নাটক।’

অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বদলগাছী থানার ওসি মুহা. আতিয়ার রহমান বলেন, ‘এ বিষয়ে তদন্ত চলছে। প্রমাণিত হলে মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৬ বাংলাদেশির

১০

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

১১

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

১২

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

১৩

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

১৪

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

১৫

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

১৬

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১৭

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

১৮

একই দিনে জেলেনস্কি ও নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

১৯

স্নিগ্ধার অভিযোগে নাম জড়ানো নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া

২০
X