চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ১২:৩২ পিএম
অনলাইন সংস্করণ

জ্যোতির দাফন সম্পন্ন, ‘আম্মু ওঠো’ বলে যমজ সন্তানের আহাজারি

মায়ের জানাজায় যমজ দুই সন্তানের আহাজারি, (ইনসেটে ফারিয়া তাসনিম জ্যোতি)। ছবি : কালবেলা
মায়ের জানাজায় যমজ দুই সন্তানের আহাজারি, (ইনসেটে ফারিয়া তাসনিম জ্যোতি)। ছবি : কালবেলা

গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকার মহাসড়কের পাশে খোলা ম্যানহোলে পড়ে নিখোঁজের ৩৬ ঘণ্টা পর মৃত উদ্ধার হওয়া ফারিয়া তাসনিম জ্যোতির দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) রাত ৯টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার বাগানপাড়ায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে শায়িত করা হয়।

এদিকে মাকে হারিয়ে যমজ দুই শিশু আরিয়ান ও আয়ান কান্নায় ভেঙে পড়েছে। মাকে ডাকছে বারবার। অঝোরে কাঁদছে তারা। জ্যোতির ৮ বছর বয়সী যমজ দুই সন্তান মায়ের কফিন জড়িয়ে কাঁদছিল আর বলছিল, ‘আম্মু ওঠো, আম্মু ওঠো’। তবে আদরের দুই সন্তানের ডাকে শেষবারের মতো সাড়া দেননি জ্যোতি।

শিশুসন্তানরা জানত না, শত ডাকেও নীরব থাকা মা আর কখনোই উঠবে না। দুই সন্তানের গগনবিদারী আহাজারিতে ভারি হয়ে ওঠে পরিবেশ। কান্নায় ভেঙে পড়েন জ্যোতির স্বজনরা। পুরো এলাকাজুড়ে নেমে আসে শোকের ছায়া।

ফারিয়া তাসনিম জ্যোতি চুয়াডাঙ্গা পৌর এলাকার বাগানপাড়ার পৌর সাবেক ওয়ার্ড কমিশনার মরহুম মুন্সি ওয়ালিউল্লাহ বাবলুর মেয়ে। জ্যোতি ঢাকায় একটি ওষুধ কোম্পানির মার্কেটিং বিভাগের ন্যাশনাল সেলস ম্যানেজার ছিলেন।

গত রোববার (২৭ জুলাই) রাতে গাজীপুরের টঙ্গীতে ইম্পেরিয়াল হাসপাতা‌লের সামনে ম‌্যান‌হো‌লে পড়ে নিখোঁজ হন ফারিয়া তাসনিম জ্যোতি। ৩৬ ঘণ্টা পর মঙ্গলবার সকালে বাঁশপট্টি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মঙ্গলবার রাত ৯টায় চুয়াডাঙ্গা পৌর এলাকার বাগানপাড়া সংলগ্ন পুরাতন জামে মসজিদে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় জ্যোতিকে। তাকে শেষ বিদায় জানাতে হাজির হন এলাকাবাসী, সহকর্মী, আত্মীয়-স্বজনসহ শত শত মানুষ।

জ্যোতির বড় ভাই শোভন বলেন, আমার বোন সারা জীবন সংগ্রাম করে সংসার চালিয়েছে। দুই সন্তানকে মানুষ করার স্বপ্ন ছিল তার। এখন ওরা শুধু মাকে খুঁজছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়ামাল কি খেলবেন আজ, স্পষ্ট করলেন স্পেন কোচ

যে ৫ ভুল নীরবে সম্পর্ক ভেঙে দেয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৭

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

১০

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

১১

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

১২

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১৪

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

১৫

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

১৬

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

১৭

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

১৮

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

১৯

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

২০
X