তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৫, ০৯:১১ এএম
প্রিন্ট সংস্করণ

জ্যোতির কণ্ঠে ‘নয়া বয়স’

জ্যোতি I ছবি: সংগৃহীত
জ্যোতি I ছবি: সংগৃহীত

ফোকঘরানার গান ‘শ্যাম বন্ধুরে’ দিয়ে স্বল্প সময়েই শ্রোতাদের দৃষ্টি কাড়েন নতুন প্রজন্মের গায়িকা জ্যোতি। গানটি প্রকাশের পরই সোশ্যাল মিডিয়া ও ইউটিউবে দারুণ সাড়া মেলে। তারই ধারাবাহিকতায় আবারও নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হয়েছেন তিনি। জ্যোতির নতুন গানটির শিরোনাম ‘নয়া বয়স’।

গানটি লিখেছেন সজীব অধিকারী, সুর করেছেন এসকে শানু এবং ভিডিও নির্মাণ করেছেন রাব্বি মিয়া। চার দিন আগে গানটি ইউটিউবে প্রকাশিত হয়েছে। প্রকাশের পর ধীরে ধীরে বাড়ছে দর্শক-শ্রোতার আগ্রহ।

নতুন গান নিয়ে জ্যোতি বলেন, “‘শ্যাম বন্ধুরে’ গানটি প্রত্যাশার চেয়ে বেশি ভালোবাসা পেয়েছে। সেটি আমাকে আরও কাজ করার অনুপ্রেরণা দিয়েছে। পরপর নতুন মৌলিক গান প্রকাশের ইচ্ছা ছিল। ‘নয়া বয়স’ আমার খুবই পছন্দের গান। কথা ও সুর মন ছুঁয়ে যায়। মন দিয়ে গাওয়ার চেষ্টা করেছি। আশা করছি গানটি আরও প্রশংসা পাবে।” তিনি আরও জানান, গানটির ভিডিও তার নিজের কাছে দারুণ লেগেছে।

ফোকভিত্তিক এই গায়িকার প্রথম মৌলিক গান ছিল ‘আমি ধন্য’। এরপর তার কণ্ঠে গাওয়া গান শুনে মুগ্ধ হন জনপ্রিয় শিল্পী আসিফ আকবর। এরই ধারাবাহিকতায় আসিফ-জ্যোতির ডুয়েট গান ‘তুমি শুধু তোমারই মতো’ গত মার্চে প্রকাশিত হয় আসিফের ইউটিউব চ্যানেলে। গানটিও পায় ভালো সাড়া। ‘শ্যাম বন্ধুরে’ ছিল জ্যোতির তৃতীয় মৌলিক গান।

জ্যোতির পেশাগত স্বপ্ন—একজন পূর্ণাঙ্গ গায়িকা হওয়া। যদিও প্রাতিষ্ঠানিকভাবে সংগীত শিক্ষার সুযোগ হয়নি, ছোটবেলা থেকে প্রচুর গান শুনেই তার সংগীতচর্চার শুরু। বর্তমানে তিনি কুমিল্লা সরকারি মহিলা কলেজে অনার্সে পড়ছেন।

৩০ মে জন্ম নেওয়া জ্যোতি চার ভাইবোনের মধ্যে সবার ছোট। বাবা মো. হানিফ ও মা শেফালী বেগম তাকে সবসময় শিল্পচর্চায় উৎসাহ দিয়ে আসছেন।

গান গাওয়ার পাশাপাশি মঞ্চ নাটকেও দারুণ দক্ষতা দেখিয়েছেন জ্যোতি। কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমির হয়ে তিনি অভিনয় করেছেন ‘মলুয়া সুন্দরী’ এবং ‘নরকে লাল গোলাপ’ নাটকে। ‘মলুয়া’ ও ‘বীরাঙ্গনা’ চরিত্রে তার অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।

নতুন গান ‘নয়া বয়স’ প্রকাশের পর জ্যোতি আশা করছেন—এই গান তাকে শ্রোতাদের কাছে আরও এক ধাপ এগিয়ে নেবে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১০

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১১

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১২

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৩

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৪

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৫

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৬

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১৭

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১৮

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৯

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

২০
X