রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ১১:০৯ পিএম
অনলাইন সংস্করণ

কাপ্তাই হ্রদ থেকে বালু উত্তোলন, জরিমানা

রাঙামাটির কাপ্তাই হ্রদ এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : কালবেলা
রাঙামাটির কাপ্তাই হ্রদ এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : কালবেলা

রাঙামাটির কাপ্তাই হ্রদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৩০ জুলাই) বিকেলে রাঙামাটির সদর উপজেলার মগবান ইউনিয়নের রইন্ন্যাছড়ি এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট (সহকারী কমিশনার ভূমি) রুবাইয়া বিনতে কাশেম।

অবৈধভাবে কাপ্তাই হ্রদের বিভিন্ন স্থান থেকে বালু উত্তোলনের অপরাধে ফাহিম উদ্দিন (২৫) নামের এক যুবককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

স্থানীয়রা জানান, একটি চক্র দীর্ঘদিন ধরে কাপ্তাই হ্রদ থেকে বালু উত্তোলন করে রাঙামাটি শহরে ও আশপাশের কয়েকটি উপজেলায় সরবরাহ করে আসছে। স্থানীয়রা বাধা দিলেও অপরাধীরা থেমে থাকেনি। ভিন্ন ভিন্ন জায়গা থেকে বালু উত্তোলন অব্যাহত রাখে। পরে প্রশাসনকে জানালে অপরাধীকে হাতেনাতে ধরা হয়। কাপ্তাই হ্রদের প্রকৃতি ও পরিবেশ রক্ষায় প্রশাসনের আরও নজরদারি বাড়াতে হবে বলে জানান স্থানীয়রা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া বিনতে কাশেম বলেন, কাপ্তাই হ্রদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির খবর পেয়ে আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি এবং অপরাধের সত্যতা পাই।

পরে অপরাধীকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৫০হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। প্রশাসনের পক্ষ থেকে কাপ্তাই হ্রদে সব ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়া সিরিজের আগে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

১০

আজকের নামাজের সময়সূচি

১১

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

১২

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১৩

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১৪

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১৫

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১৬

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১৭

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১৮

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১৯

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

২০
X