মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ০১:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীদের সুযোগ দেওয়ার দাবিতে বিক্ষোভ

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবিতে গাজীপুরে মানববন্ধন ও বিক্ষোভ। ছবি : কালবেলা
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবিতে গাজীপুরে মানববন্ধন ও বিক্ষোভ। ছবি : কালবেলা

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবিতে গাজীপুরে মানববন্ধন ও বিক্ষোভ করেছে কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১০টায় চান্দনা চৌরাস্তাসহ সদর উপজেলার বিভিন্ন স্থানে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে অংশগ্রহণ করেন উপজেলার ১৮০টি কিন্ডারগার্টেন স্কুলের প্রায় অর্ধলক্ষ শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক।

মানববন্ধনে হাতেখড়ি পাবলিক স্কুলের প্রধান শিক্ষক শহীদুল্লাহ মিঠু, সোনাবান প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক তমিজুল ইসলামসহ অনেকে বক্তব্য রাখেন।

জুলাই বিপ্লবের বাংলায় বৈষম্যের ঠাঁই নেই দাবি করে মানববন্ধনের শিক্ষার্থী ও শিক্ষকরা দাবি করে বলেন, শিক্ষা যেহেতু মৌলিক অধিকার, তাই বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেনের অংশগ্রহণের সুযোগ করে দেওয়া উচিত। বৃত্তি শুধু আর্থিক অনুদান নয়, বৃত্তি হচ্ছে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, সামাজিক স্বীকৃতি ও শিক্ষার অনুপ্রেরণা।

তারা আরও বলেন, ১৬ লাখ শিক্ষার্থীর মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের তিন লাখ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হলে নতুন সংকট তৈরি হবে, হীনম্মন্যতায় ভুগবে কিন্ডারগার্টেনের বিপুল শিক্ষার্থী। এ জন্য অবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।

গত ১৭ তারিখের পরিপত্র বাতিল করে নতুন পরিপত্র জারির মাধ্যমে কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়া হবে বলে প্রত্যাশা আন্দোলনরত শিক্ষার্থী ও শিক্ষকদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১০

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১১

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১২

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৩

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৪

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৫

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৬

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৭

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৮

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৯

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

২০
X