যশোর প্রতিনিধি
প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ০৫:৪০ পিএম
অনলাইন সংস্করণ

ডাকাতির প্রস্তুতিকালে আটকরা যুবদলের কর্মী নন : সংবাদ সম্মেলনে যুবদল

যশোর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে জেলা যুবদলের নেতারা। ছবি : কালবেলা
যশোর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে জেলা যুবদলের নেতারা। ছবি : কালবেলা

যশোরের মণিরামপুরে ডাকাতির প্রস্তুতিকালে খেলনা পিস্তল ও ধারালো চাকুসহ আটক চারজনকে যুবদলের কর্মী হিসেবে দাবি করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জেলা যুবদল।

শনিবার (২ আগস্ট) যশোর প্রেস ক্লাব এক সংবাদ সম্মেলনে জেলা যুবদলের পক্ষ থেকে এ দাবি প্রত্যাখ্যান করা হয়।

জেলা যুবদলের সদস্য সচিব আনছারুল হক রানা সংবাদ সম্মেলনে বলেন, গত ১ আগস্ট রাতে মণিরামপুর পৌরশহরের ‘রজনী নিবাস’ হোটেলের ৪০৮ নম্বর কক্ষ থেকে ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে আটক করে পুলিশ। পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যমে তাদের যুবদলের কর্মী হিসেবে পরিচয় দেওয়া হয়, যা সম্পূর্ণ মিথ্যা। আটকরা যুবদলের সঙ্গে কোনোভাবেই জড়িত নয়।

তিনি আরও বলেন, একটি মহল যুবদলকে হেয় করার উদ্দেশে ইচ্ছাকৃতভাবে এই মিথ্যাচার করেছে।

মণিরামপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন আটকদের যুবদলের সক্রিয় কর্মী হিসেবে নিশ্চিত করেছেন বলে গণমাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয়েছে, সে বিষয়ে জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ বলেন, বিএনপির কোনো নেতা কীভাবে জানবেন যে তারা যুবদল করে কিনা। যদি আটকরা যুবদলের সঙ্গে জড়িত থাকত, তবে দলীয়ভাবে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হতো।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফুল কবির সুমন, যুগ্ম আহ্বায়ক কবির হোসেন বাবু, আমিনুর রহমান মধু, নাজমুল হোসেন বাবুল প্রমুখ।

উল্লেখ্য, গত ১ আগস্ট রাতে একটি খেলনা পিস্তল ও একটি সুইচ গিয়ার চাকুসহ পৌরসভার গাংড়া এলাকার আলম খান, দুর্গাপুরের টুটুল, কদমবাড়িয়া গ্রামের সাইফুল ইসলাম এবং খেদাপাড়ার আবু সিনহাকে আটক করে পুলিশ। পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে একটি মামলা করেছে এবং শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক করল বিএনপির মিডিয়া সেল

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

১০

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১১

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১২

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১৩

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৪

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১৫

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১৬

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১৭

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১৮

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১৯

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

২০
X