চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫৮ পিএম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০৮ পিএম
অনলাইন সংস্করণ

কক্সবাজারে নৌকায় বিস্ফোরণে দগ্ধ আরও ৩ জনের মৃত্যু

প্রতীকী ছবি। গ্রাফিক্স: কালবেলা
প্রতীকী ছবি। গ্রাফিক্স: কালবেলা

কক্সবাজারে সাগর থেকে মাছ আহরণের পর তীরে নোঙর করা ট্রলারে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও ৩ জেলে মারা গেছেন। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীনে তাদের মৃত্যু হয়।

এই নিয়ে এ ঘটনায় চারজনের মৃত্যু হলো। এর আগে গত ৩ সেপ্টেম্বর রাতে হাসপাতালে চিকিৎসাধীনে ওসমান গণি নামে এক জেলের মৃত্যু হয়।

চিকিৎসাধীনে মৃত তিনজন হলো - আরমান (২২), রহিম উল্লাহ (৩০) ও শাহিন (৩৫)।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান কালবেলাকে বলেন, কক্সবাজারে নৌকায় সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও ৩ জেলে চমেক হাসপাতালে চিকিৎসাধীনে মারা গেছেন। এদের মধ্যে রহিম উল্লাহ ৬৫ শতাংশ দগ্ধ হয়ে আইসিইউতে ভর্তি ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এ ছাড়া মারা যাওয়া আরমানের শরীরে ৭০ শতাংশ ও শাহীনের ৬০ শতাংশ দগ্ধ ছিল। আগুনে সবার শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছিল।

তিনি আরও বলেন, দগ্ধ আরও দুজন চমেক হাসপাতালের আইসিইউতে ও দুজন ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন বলেও জানান তিনি। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

এর আগে শুক্রবার (১ সেপ্টেম্বর) কক্সবাজারে সাগর থেকে মাছ আহরণের পর বাহারছড়া ঘাটে নোঙর করা ট্রলারে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে ১২ জেলে দগ্ধ হন। এফবি লাকি নামের ট্রলারটিতে এই দুর্ঘটনা ঘটেছিল।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক / বৈজ্ঞানিক যাচাইয়ের মাধ্যমে ব্যবস্থা নিচ্ছে বিএসটিআই

উদ্ভাবনী বিমা সেবা চালুর উদ্যোগের স্বীকৃতি পেলো দুই প্রতিষ্ঠান

চুরির এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তার ২, উদ্ধার ১০ ভরি স্বর্ণ

প্রথমবার রিয়েলিটি শোতে জয়া আহসান

১ কোটি ৫৪ লাখ টাকা / খননের প্রয়োজন না থাকায় পুরো টাকা ফেরত দিলেন ইউএনও

ইরানে পুলিশ সদস্যদের হত্যার দায়ে ২ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

ঢাবি শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি রাখলেন সিটি করপোরেশনের প্রশাসক

বিশেষ ধারাবাহিক / মহাজীবনের যাত্রাপথ

বিএফডিসিতে বিক্ষোভ / পরিচালক সায়মন তারিককে চলচ্চিত্রাঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা

উন্নয়নকাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

১০

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনালাপ, গ্যাস সংকট নিয়ে আলোচনা

১১

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও নিয়ে জামায়াতের বিবৃতি

১২

বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে হাজার কোটি টাকার যন্ত্রাংশ

১৩

দ্য নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধ একই সংঘাতে রূপ নিতে যাচ্ছে

১৪

জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিছিল আসবে: নাহিদ ইসলাম

১৫

মাদক কারবারির তথ্য দিলে পুরস্কারের ঘোষণা জামায়াত এমপির

১৬

‘শিবির মিডিয়া সেল’ পেজে প্রতিমন্ত্রী ফরহাদের ভুয়া ভিডিও 

১৭

ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি

১৮

গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক

১৯

চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম

২০
X