কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫, ১১:০৮ পিএম
আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ১১:১০ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচন যত বিলম্ব হবে তত ষড়যন্ত্র হবে : গয়েশ্বর

কেরানীগঞ্জ দক্ষিণ থানা বিএনপি আয়োজিত বিজয় মিছিলে কথা বলেন গয়েশ্বর চন্দ্র রায়। ছবি : কালবেলা
কেরানীগঞ্জ দক্ষিণ থানা বিএনপি আয়োজিত বিজয় মিছিলে কথা বলেন গয়েশ্বর চন্দ্র রায়। ছবি : কালবেলা

নির্বাচন যত বিলম্ব হবে তত ষড়যন্ত্র হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। মঙ্গলবার (০৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে বিকেল ৩টায় কেরানীগঞ্জ দক্ষিণ থানা বিএনপি আয়োজিত বিজয় মিছিলে ডিবি (দক্ষিণ) কার্যালয়ের সামনে তিনি এ কথা বলেন।

গয়েশ্বর বলেন, ‘জনগণ নির্বাচনে ভোট দেয়ার জন্য উন্মুখ হয়ে আছে। ১৭ বছর ধরে তারা ভোট দিতে পারছে না। প্রধান উপদেষ্টা ইউনূস সাহেবকে বলছি দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা দেন। মানুষ ভোট দিতে চায়। নতুন প্রজন্ম ব্যালট দেখেনি, ভোট দিতে যায়নি। যতদিন পর্যন্ত সাধারণ মানুষ ভোটের অধিকার ফিরে না পাবে, ততদিন আমাদের আন্দোলন চলবে।’

তিনি বলেন, ‘রাস্তা ঘাটে চাঁদাবাজি করা যাবে না। মানুষ এসব পছন্দ করে না। জনগণ সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ চায়। তাই সুশাসন নিশ্চিতে কাজ করতে হবে।’

বিজয় মিছিলে নেতৃত্ব দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।

বিজয় মিছিলটি জিনজিরা পার্টি অফিস হতে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইকুরিয়ায় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। কর্মসূচিকে ঘিরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

এ সময় আরও উপস্থিত ছিলেন- দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, মোকাররম হোসেন সাজ্জাদ, পাভেল মোল্লা প্রমুখ নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১০

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

১১

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

১২

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

১৩

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

১৪

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

১৫

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

১৬

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

১৭

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

১৮

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

১৯

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

২০
X