সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫, ০৮:১৩ পিএম
অনলাইন সংস্করণ

প্রবাসীর পরিবারের সাতজনের মৃত্যু, চালকের বিরুদ্ধে মামলা

সড়ক দুর্ঘটনায় খাদে পড়ে যাওয়া মাইক্রবাস। ছবি : কালবেলা
সড়ক দুর্ঘটনায় খাদে পড়ে যাওয়া মাইক্রবাস। ছবি : কালবেলা

নোয়াখালীর বেগমগঞ্জে চালকের ঘুমের কারণে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে একই পরিবারের সাতজন নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। এতে মাইক্রোবাসের চালক এনায়েত হোসেনকে আসামি করা হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) রাত ১০টার দিকে বেগমগঞ্জ থানায় নিহতদের স্বজন ও ওমান প্রবাসী মোহাম্মদ বাহার উদ্দিনের বাবা আবদুর রহিম বাদী হয়ে এ মামলা করেন।

মামলার আসামি এনায়েত হোসেন লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের চরচামিতা এলাকার পাটওয়ারী বাড়ির মৃত ফয়েজ আহমেদের ছেলে। গত বুধবার ভোরে নোয়াখালীর বেগমগঞ্জের নোয়াখালী টু লক্ষ্মীপুর সড়কের পূর্ব চন্দগঞ্জের গজদীশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মোহাম্মদ বাহার উদ্দিন নামে এক ওমান প্রবাসীকে নিয়ে তার স্বজনরা লক্ষ্মীপুর সদরের উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী গ্রামের বাড়িতে ফিরছিলেন। একপর্যায়ে বাড়ির কাছাকাছি এসে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি খালে পড়ে গেলে ঘটনাস্থলেই সাতজন নিহত হন।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিটন দেওয়ান কালবেলাকে বলেন, সাতজন নিহত হওয়ার ঘটনায় মাইক্রোবাসের চালককে আসামি করে মামলা করা হয়েছে। মামলাটি চন্দ্রগঞ্জ হাইওয়ে থানায় হস্তান্তর করা হবে এবং পরবর্তী আইনগত কার্যক্রম সেখানে সম্পন্ন হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১০

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১১

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১২

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৩

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৪

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৫

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৬

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৭

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৮

এনসিপির ফল উৎসবে হামলা

১৯

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

২০
X