চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ০৭:১৪ পিএম
অনলাইন সংস্করণ

দ্রুত শুরু হবে বর্জ্য থেকে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন : চসিক মেয়র

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সঙ্গে বৈঠকে জাপানের পরিবেশ মন্ত্রণালয় ও জেএফই ইঞ্জিনিয়ারিং করপোরেশনের প্রতিনিধিরা। ছবি : কালবেলা
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সঙ্গে বৈঠকে জাপানের পরিবেশ মন্ত্রণালয় ও জেএফই ইঞ্জিনিয়ারিং করপোরেশনের প্রতিনিধিরা। ছবি : কালবেলা

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চট্টগ্রামে দ্রুতই বর্জ্য থেকে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের কার্যক্রম শুরু হবে।

সোমবার (১১ আগস্ট) নগর ভবনে জাপানের পরিবেশ মন্ত্রণালয় ও জাপানি প্রতিষ্ঠান জেএফই ইঞ্জিনিয়ারিং করপোরেশনের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এ তথ্য জানান তিনি।

বৈঠকে জানানো হয়, ২০২৫-২৬ অর্থবছরে চসিক এলাকায় সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের দ্বিতীয় ধাপের সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা করবে জেএফই। এর লক্ষ্য নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন, জ্বালানি উৎপাদিত কার্বন ডাইঅক্সাইড নির্গমন হ্রাস এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা গড়ে তোলা।

সমীক্ষায় বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের সম্ভাবনা, প্রয়োজনীয় কাঁচামাল, প্রযুক্তি ও বাস্তবায়ন সংক্রান্ত চ্যালেঞ্জ চিহ্নিত করা হবে।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, আমি চাই অনতিবিলম্বে এ কার্যক্রম শুরু হোক। কিছু প্রতিষ্ঠান আগ্রহ দেখালেও ভূমি অধিগ্রহণ ও যন্ত্রপাতি কেনা– ব্যবহার চ্যালেঞ্জের বিষয়। তবে জাপান এগিয়ে আসায় আমি আশাবাদী। নগরে জলাবদ্ধতা ও পরিবেশদূষণ রোধে প্রকল্পটি জরুরি।

প্রতিনিধিদলে ছিলেন- জাপানের পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্টা ইজি কোহগা, জেএফই ইঞ্জিনিয়ারিং করপোরেশনের জেনারেল ম্যানেজার তাকাহাশি জেন, জেএফই বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ওওহাশি কেন্টা, মার্কেটিং ম্যানেজার ভাস্কার সাহা, ইয়াচিও ইঞ্জিনিয়ারিং কোং লিমিটেডের ম্যানেজার মাসায়ুকি শিজো, প্রফেশনাল নাওকি উএহাতা, অ্যাসোসিয়েট টোটা তাকাগি, স্থানীয় বিশেষজ্ঞ আবুল হাসনাত মো. আশরাফুল আলম এবং পিটি আরুনিয়া মিত্রা অপটিমার পরামর্শক মাহমুদ ইবনে সাদেক ও তানভীর আহমেদ।

সিটি করপোরেশনের পক্ষে উপস্থিত ছিলেন- সচিব মো. আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান এবং ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. শরফুল ইসলাম মাহি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় পড়া চলছে

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আদালত প্রাঙ্গণে যেসব দাবি জানাচ্ছেন রায় শুনতে আসা মানুষ

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

শাপলা চত্বর হত্যা মামলা / দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

১০

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

১১

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

১২

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

১৩

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

১৪

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

১৫

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

১৬

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

১৭

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১৮

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১৯

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

২০
X