সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ১০:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

গলায় চানাচুর আটকে শিশুর করুণ মৃত্যু

সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : সংগৃহীত
সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : সংগৃহীত

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় চানাচুর গলায় আটকে এক বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ হৃদয়বিদারক ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

বুধবার (১৩ আগস্ট) রাত ৮টার দিকে সরিষাবাড়ী পৌরসভার ৬নং ওয়ার্ডের কোনাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশুটির নাম সুমাইয়া আক্তার। সে ওই গ্রামের সাইদুর রহমানের মেয়ে।

পরিবারের সদস্যরা জানান, শিশু সুমাইয়াকে চানাচুর খেতে দেওয়া হলে হঠাৎ তা তার গলায় আটকে যায়। এতে তার শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে যায়। তাৎক্ষণিকভাবে তাকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সাইদুর রহমান শাওন কালবেলাকে জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। প্রাথমিক ধারণা অনুযায়ী, গলায় চানাচুর আটকে শ্বাসরোধ হয়েই শিশুটির মৃত্যু হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির হ্যাটট্রিকের এই দিনে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

অসহায় বাবার আকুতি, সন্তানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা তারিক

বিপুল পুলিশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির তল্লাশি

‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

তারল্য চাপ সামলাতে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

বিশ্বনেতাদের সামনে শ্রমিক অধিকারের দাবি তুললেন শিমুল বিশ্বাস

হরমুজ প্রণালিতে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের দুই পাইলট উদ্ধার

গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলার আবেদন করবেন যেভাবে

১০

 তবে কি নায়িকারূপে পর্দায় আসছেন ‘রকস্টার’ প্রযোজক স্বর্ণা?

১১

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যজনক মৃত্যু

১২

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

১৩

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

১৪

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

১৫

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

১৬

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

১৭

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে প্রধানমন্ত্রীর উপহার

১৮

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

১৯

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

২০
X