সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ০১:১৫ পিএম
আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ০১:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভে ১৫ কারখানায় ছুটি ঘোষণা

বকেয়া বেতন পরিশোধের দাবিতে সাভারের আশুলিয়ায় তৈরি পোশাক কারখানায় শ্রমিকদের বিক্ষোভ। ছবি : কালবেলা
বকেয়া বেতন পরিশোধের দাবিতে সাভারের আশুলিয়ায় তৈরি পোশাক কারখানায় শ্রমিকদের বিক্ষোভ। ছবি : কালবেলা

বকেয়া বেতন পরিশোধের দাবিতে সাভারের আশুলিয়ায় তৈরি পোশাক কারখানার শ্রমিকরা সকাল থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে গেলেও নিরাপত্তার স্বার্থে পার্শ্ববর্তী অন্তত ১৫টি কারখানা সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ৭টার দিকে নাসা গ্রুপের ‘নাসা বেসিক কমপ্লেক্স’ কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে শ্রমিকরা।

এ সময় টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় সাড়ে ১০টা পর্যন্ত অবরোধ চলার পর শ্রমিকরা সড়ক ছেড়ে দেয়।

শিল্প পুলিশ জানায়, বিক্ষোভ চলাকালে শ্রমিকদের একটি অংশ পাশের কারখানার শ্রমিকদের বের করে আনার চেষ্টা করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিরাপত্তার ঝুঁকি এড়াতে অন্তত ১৫টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

শ্রমিকদের অভিযোগ, গত ১০ থেকে ১৩ আগস্ট পর্যন্ত ৪ দিনের ছুটি ঘোষণার পর বৃহস্পতিবার বকেয়া বেতন দেওয়ার কথা ছিল। কিন্তু বেতন পরিশোধ না করে গেটে নতুন করে ১৮ আগস্ট পর্যন্ত ছুটির নোটিশ দেয় কর্তৃপক্ষ। এতে ক্ষুব্ধ হয়ে তারা আন্দোলনে নামে।

নোটিশে উল্লেখ করা হয়, ‘অনিবার্য কারণে বৃহস্পতিবার থেকে সোমবার (১৮ আগস্ট) পর্যন্ত কারখানার সব বিভাগ ও শাখায় (জরুরি কাজে নিয়োজিত ব্যক্তিরা ছাড়া) সাধারণ ছুটি বর্ধিত করা হলো। মঙ্গলবার (১৯ আগস্ট) থেকে যথারীতি কার্যক্রম শুরু হবে।’

শিল্প পুলিশ–১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, শ্রমিকদের আন্দোলনের মুখে নিরাপত্তার কারণে ওই এলাকায় অবস্থিত ১৫টি পোশাক কারখানা আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক এবং সড়কের যান চলাচল স্বাভাবিক হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে ছিনতাই

নোয়াখালীতে আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ

ছাঁটাই শ্রমিকদের পুনর্বহালের দাবি ইসলামী শ্রমিক আন্দোলনের

স্ত্রীকে ভিডিও কলে রেখে স্বামীর আত্মহত্যা

সংসদে তোফায়েল আহমেদসহ সাবেক ১৬ এমপি-মন্ত্রীর মৃত্যুতে শোক প্রস্তাব

সিগারেট খেতে বাঁধা দেওয়ায় খুন

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত ককরোচ পার্টির আন্দোলন চলবে

জাতীয় সংসদে পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী ঘোষণা

১০

ইরানের জব্দকৃত সম্পদ নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে যুক্তরাষ্ট্র

১১

১০ বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

১২

৪ বার সঠিক পূর্বাভাস দেওয়া প্রতিষ্ঠান জানাল ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে

১৩

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু / মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

১৪

শাকিব বুবলীর দ্বিতীয় সন্তানের আগমন ঘটল কোথায়?

১৫

লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া দিল এলাকাবাসী

১৬

এমপিওর দাবিতে অবস্থানরত শিক্ষকদের পানি-স্যালাইন দিলো ছাত্র জমিয়ত

১৭

দুই মাদক কারবারীকে ইট দিয়ে বেধড়ক মারপিট, ভিডিও ভাইরাল

১৮

২৪ বিলিয়ন ডলারের জন্যই থমকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

১৯

ইসরায়েলে বন্দুকধারীদের গুলিবর্ষণ, বহু হতাহত 

২০
X